সংগৃহীত ছবি
জাতীয়

পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, অভ্যুত্থান দমনে ছাত্র-জনতার বিরুদ্ধে পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের ঘটনা প্রত্যাখ্যান

সোমবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর দামপাড়ায় বিভাগীয় পুলিশ লাইন হাসপাতালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এ উপদেষ্টা। প্রয়োজনে আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর কথাও জানান তিনি।

আরও পড়ুন: বারিধারা থেকে গ্রেফতার দীপু মনি

ফারুক-ই-আজম বলেন, আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসা দেওয়া এবং নিহতদের পরিবারকে পুনর্বাসনের বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। আন্দোলনের সব দলিল রচনা করা হচ্ছে, পুরো আন্দোলনকে আর্কাইভ করা হবে।

এসময় তার সঙ্গে নগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা