মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত
জাতীয়

উপকূলে দুযোর্গপূর্ণ আবহাওয়া, তিন নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক:

মোংলা (বাগেরহাট): উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় ও গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টির কারণে মোংলা বন্দরে শুক্রবারও (২৫ সেপ্টেম্বর) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এর ফলে মোংলা বন্দরসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে দুযোর্গপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।

এ এলাকার ওপর দিয়ে বয়ে যাচ্ছে বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া। গত কয়েকদিনের বৃষ্টিতে এখানকার ব্যবসা বাণিজ্য ও জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বিরুপ আবহাওয়ার কারণে সতর্ক সংকেত বলবৎ থাকায় গত কয়েকদিন ধরে বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই-খালাস ও পরিবহনের কাজ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।

বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল বলেন, বৃষ্টিপাতের কারণে তার নিজস্ব স্টিভিডরিংয়ের সার ও মেশিনারি পণ্যের জাহাজ দুইটিতে গত ৩/৪ দিন ধরে কাজ বন্ধ রয়েছে। বৃষ্টির মধ্যে ক্যাপ্টেন জাহাজের হ্যাচ/হ্যাজ খুলতে না দেওয়ায় পণ্য খালাস করা যাচ্ছেনা। ফলে শ্রমিক-কর্মচারীদের জাহাজে বেকার বসিয়ে রেখে বেতন দিতে হচ্ছে।

এমতাবস্থায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন সংশ্লিষ্ট বন্দর ব্যবহারকারীরা।

শুক্রবার বন্দরে সার, কিংক্লার, মেশিনারী, পাথর ও গ্যাস বিভিন্ন পণ্যবাহী ১০টি জাহাজের অবস্থান রয়েছে। এদিকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত হারবার মাস্টার প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার জাহিদুর রহমান।

দুযোর্গপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নৌকা ও ট্রলার নিরাপদে ফিরে এসে উপকূলের কাছাকাছি নদী খালসহ মোংলার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা