প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতীয়

প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিনে দোয়া-প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মবার্ষিকী আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর)। চলমান করোনা পরিস্থিতিতে এবং দলীয় সভাপতি ব্যক্তিগত অনাগ্রহে দিনটি সাদামাটাভাবেই এবার উদ্‌যাপন করবে আওয়ামী লীগ।

দিনটি উপলক্ষে দলের একমাত্র কর্মসূচি হিসেবে সারাদেশে সব মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, প্যাগোডা ও গির্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের মহান স্বপ্নদ্রষ্টা ও স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং দেশের সবচেয়ে বেশি মেয়াদে নির্বাচিত প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, দলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওবায়দুল কাদের বলেন, ‘জন্মদিনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বঙ্গবন্ধুকন্যার পছন্দ নয়। জন্মদিন পালনে নেত্রী তেমন একটা আগ্রহ দেখাচ্ছেন না। এটা পালন করতেও চান না। তারপরও আমাদের এটা দায়িত্ব। শেখ হাসিনার জন্মদিন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।’

সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ ৷

ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হঠাৎ করে কেউ দলে এলে তাকে প্রথমেই নেতা বানানো যাবে না। সাম্প্রদায়িক গোষ্ঠীকে কোনো অবস্থাতেই অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। দলের সভাপতিমণ্ডলীর সভায় এ নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷

সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ ইতোমধ্যে সীমিত পর্যায়ে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছে। জাতীয় সম্মেলনের আগে ও পরে ৩১টি সাংগঠনিক জেলার সম্মেলন সম্পন্ন হয়েছে। করোনা সংক্রমণের বাস্তব কারণে পূর্ণাঙ্গ কমিটি গঠনে কিছুটা বিলম্ব হয়েছে। তবে অধিকাংশ পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা পড়েছে। কমিটি গঠনে দলের সভাপতিমণ্ডলীর সভায় নেত্রী যে নির্দেশনা দিয়েছেন, তা মেনেই পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হঠাৎ করে কেউ দলে এলে তাকে প্রথমেই নেতা বানাতে হবে, এমন কোনো কথা নেই।’

‘সাম্প্রদায়িক গোষ্ঠীকে কোনো অবস্থাতেই অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। এ বিষয়টি আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি। আপনারা যারা কমিটি করেছেন বা করবেন, তাদের এ নির্দেশনাগুলো মেনে চলতে হবে। ’

তিনি বলেন, ‘সাংগঠনিকভাবে আটটি টিম প্রস্তুত করে নেত্রীর কাছে জমা দিয়েছি। অনুমোদন দিলে এই টিমগুলো আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি সর্বদা স্বাস্থ্যবিধি মেনে সাংগঠনিক কর্মসূচি পরিচলনার নির্দেশ দিয়েছেন।’

করোনা সংক্রমণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, গত বছরের ডিসেম্বর থেকে সারাবিশ্ব করোনা মহামারির মধ্য দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ মানুষের জীবনের স্বাভাবিক গতিপথ পাল্টে দিয়েছে। সময়ের পরিক্রমায় কখন এর শেষবিন্দু, সেটা এখনো পর্যন্ত অনিশ্চিত ও অনির্ধারিত।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

সোনা জেতার লক্ষ্য লিটনের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মিশন শুরু কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা