সংগৃহীত ছবি
জাতীয়

শিক্ষার্থীরা রং-তুলিতে রাঙাচ্ছেন নগরী

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্থাপনা হামলার শিকার হয়। শিক্ষার্থীরাই এখন রং-তুলির আঁচড়ে রাঙিয়ে দিচ্ছে বিভিন্ন স্থাপনা। শিক্ষার্থীদের করা ক্যালিওগ্রাফি-গ্রাফিতিতে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ সবার।

আরও পড়ুন: শিক্ষার্থীরা দেশকে পুনর্জন্ম দিয়েছে

দেখা যায়, কাঠফাটা রোদে শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা, অন্য হাতে তুলি। শরীর বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম কিন্তু তবু, চোখে-মুখে উচ্ছ্বাস শিক্ষার্থীদের।

সরকার পতনের পর বিজয় উৎসবের সময়ও ঢাকার বিভিন্ন এলাকার স্থাপনা আক্রান্ত হয়। আবার অনেক দেয়ালে ছিল বিভিন্ন রাজনৈতিক অশোভনীয় স্লোগান। বিভিন্ন দেয়াল নানা পণ্যের বিজ্ঞাপনের কারণে ছিল শ্রীহীন। এসব দেয়াল ও স্থাপনায় রঙ করছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা

শিক্ষার্থীদের এসব কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছেন রাজধানীবাসী। অনেক পথচারী দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর কর্মতৎপরতা দেখছেন।

অপরদিকে, গত ২ দিনের ধারাবাহিকতায় আজও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীদের রাজধানীর বিভিন্ন সিগন্যালে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। পাশাপাশি রয়েছে স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিও।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা