সংগৃহীত ছবি
জাতীয়

সীমিত আকারে চালু ইন্টারনেট 

নিজস্ব প্রতিবেদক: টানা ৫ দিন পর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করেছে সরকার এবং তবে এখনও বন্ধ আছে মোবাইল ডাটা। এ বিষয়ে সিদ্ধান্ত হবে আজ। ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমে এ তথ্য জানান।

আরও পড়ুন: শিক্ষার্থীদের মামলা দিলে সরকার দেখবে

প্রতিমন্ত্রী বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেকটিভিটি ফিরিয়ে আনছি। কেউ যেন মিথ্যা ও গুজবে বিভ্রান্ত না হন, সেজন্য অনুরোধ করব। মিথ্যা সংবাদ দেখে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আবেগতাড়িত হবেন না। মূলধারার গণমাধ্যমগুলোর সংবাদকে প্রাধান্য দিতে হবে, সেগুলো সবার আগে জনগণকে গ্রহণ করতে হবে।

আরও পড়ুন: আজ থেকে খুলছে অফিস

পলক বলেন, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যদিও এ সময়ে তারা অগ্নিসংযোগ ও ভাঙচুর করে সরকারি অনেক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত করেছে। ডাটা সেন্টার পুড়িয়ে দিয়েছে। এতে বন্ধ হয়ে যায় ইন্টারনেট সেবা। তারপর থেকেই এই পরিষেবা চালু করতে সব ধরনের প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে অব্যাহত ছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা