সংগৃহীত
জাতীয়

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু বাল্যকালের স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

শনিবার (৬ জুলাই) সকাল ১১টায় স্কুলে পৌঁছান তিনি। এর পরে সেখানে “বঙ্গবন্ধু কর্নার” উদ্বোধন করেন ও “এসো বঙ্গবন্ধুকে জানি” শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এর পরে টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন তিনি। তার পরে ফিরে যায় টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে।

এরপর যোহরের নামাজ ও মধ্যাহ্নভোজ শেষে জাতির পিতার সমাধিতে ফাতিহা পাঠ ও মোনাজাতে অংশ নেওয়ার পর রাজধানী ঢাকায় ফিরবেন শেখ হাসিনা।

আরও পড়ুন: স্টারমারকে শেখ হাসিনার অভিনন্দন

তার আগে ২ দিনের সফরে শুক্রবার (৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন প্রধানমন্ত্রী। এর পরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা