সংগৃহীত
জাতীয়

ট্রাকের ধাক্কায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন সুমাত্রা ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা শাফিন (২১) ও রাফি (১৬) নামের ২ ভাই নিহত হয়েছে।

আরও পড়ুন: পিকআপ উল্টে যুবক নিহত

শুক্রবার (২৮ জুন) ভোর রাত ১২টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মিরপুর বাউনিয়াবাঁধ এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম পনিরের ছেলে। তাদের মা জর্ডান প্রবাসী। তাদের শুধু ২টি ছেলে ছিল। নিহত শাফিন ডেলিভারিম্যানের চাকরি করতেন।

নিহতদের চাচা মনির হোসেন বলেন, বৃহস্পতিবার রাতে শাফিন ও তার ছোট ভাই রাফি মোটরসাইকেল চালিয়ে কালশীর দিকে যাচ্ছিলেন মোটরসাইকেলে তেল আনতে। এরপর ইসিবি চত্বর দিয়ে কালশী যাওয়ার পথে ১টি মাটির ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ২জন ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়। দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি চালাচ্ছিল শাফিন।

আরও পড়ুন: বৃষ্টি বেড়ে কমতে পারে তাপমাত্রা

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর রহমান বলেন, নিহত শাফিন ও রাফি মোটরসাইকেলে করে ইসিবি চত্বর-কালসী যাচ্ছিল। এরই মধ্যে সুমাত্রা ফিলিং স্টেশন পৌঁছালে ১টি ট্রাক তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। এ সময় তারা ২জন মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হয়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে। এর পরে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে রাত সাড়ে ৩টায় শাফিন মারা যায় এবং তার পরে শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাফি মারা যায়।

তিনি আরও বলেন, এই ঘটনায় ট্রাক এবং চালককে এখনো আটক করা যায়নি। দুর্ঘটনার পরেই চালক ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এ সময় নিহতদের পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া তাদের ২ জনের লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা