সংগৃহীত
জাতীয়

দেশের সার্বভৌমত্ব রক্ষার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোন দেশকে আক্রমণ করবে না, কিন্তু বাংলাদেশ আক্রান্ত হলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ১৯,৪৩৯ জন‌ হাজি

বুধবার (২৬ জুন) এসএসএফের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান করেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে আমরা ক্ষমতায় এসে দেখলাম যে এসএসএফের শুটিং প্র্যাকটিস করার কোনো জায়গা ছিলো না। এটি তৈরি করে দিয়েছি এবং বর্তমানে আরো উন্নত শুটিং প্র্যাকটিসের জায়গা করে দিচ্ছি। এ সময় তাদের অফিসার্স মেস থেকে শুরু করে সবকিছুই আমাদের হাতে গড়া। বর্তমানে এসএসএফের লোকবলও বৃদ্ধি করা হয়েছে। কিন্তু শুধু এসএসএফ না, সকলের জন্যই আমরা কাজ করেছি।

আরও পড়ুন: আনার হত্যা পুকুরে ফেলা মোবাইল উদ্ধারে অভিযান

এসএসএফ সদস্যদের প্রধানমন্ত্রী বলেন, দৃঢ়তা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। কারণ নিজেদের ভেতরে একল কিছু না থাকলে সফলতা অর্জন করা যাবে না। এদিকে এসএসএফে সকল বাহিনীর প্রতিনিধি রয়েছে। যারা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিহত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, দেশের যেই সকল পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ধারা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। বর্তমানে আমরা অনেকগুলো প্রজেক্ট করেছি, যার ফলে দেশের মানুষের জীবনযাত্রা খুব সহজ হয়েছে। এতে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি মাথায় রেখেই আমাদের কাজ করতে হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা