সংগৃহীত ছবি
জাতীয়

বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বসুন্ধরায় গলফ ক্লাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খবির উদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: জল্লাদ শাহজাহান আর নেই

মঙ্গলবার (২৫ জুন) সকাল সাড়ে ৮ টায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী পলাশ মল্লিক জানান, ভাটারায় বসুন্ধরার ভিতরে একটি গলফ ক্লাব তৈরি হচ্ছে। আমরা একটি ঠিকাদার কোম্পানির হয়ে ওখানে কাজ করি। সকালের দিকে এসে তিনি নিচে কাজ করছিলেন। হঠাৎ তিনি কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন সে বিষয়ে প্রাথমিকভাবে জানতে পারিনি। তার একটি হাতের আঙুল পুড়ে গেছে দেখতে পেলাম। এতে ধারণা করছি তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ২

তিনি আরও জানান, তার বাড়ি যশোর জেলায়। তিনি ওই এলাকার মৃত মনজুর কাজীর ছেলে। বর্তমানে ওই গলফ ক্লাবেই থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা