'ফয়সালা না হলে আমরা সড়ক ছাড়বো না ’
জাতীয়

'ফয়সালা না হলে আমরা সড়ক ছাড়বো না ’

নিজস্ব প্রতিবেদকঃ

ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে রাজধানীর ইস্কাটন গার্ডেনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেছে সৌদি ফেরত প্রবাসীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টা থেকে তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থায় নেয়। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে সকালে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভে নেমে সড়ক অবরোধ করে রেমিট্যান্স যোদ্ধারা।

এ ব্যাপারে সড়কে অবস্থান নেয়া সৌদি প্রবাসীরা গণমাধ্যমকে বলেন, ‘ভিসার মেয়াদ বাড়ানো ও টিকিটের দাবিতে গত কয়েকদিন ধরে আমরা আন্দোলন করছি, কিন্তু এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো সুরাহা হয়নি। আমরা আজ প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এসেছি। আজও যদি কোনো ফয়সালা না করা হয়, আমরা সড়ক থেকে সরব না।’

আরও আরো বলেন, ‘করোনার আগে যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে অনেকের ভিসা ও আকামার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। এই সময়ের মধ্যে যেতে না পারলে অনেকে কাজ হারাবেন। তাই বাধ্য হয়েই এখানে এসেছি।’

টিকিটের দাবিতে তিনদিন ধরে আন্দোলন করছে সৌদি ফেরত প্রবাসীরা। গতকাল মঙ্গলবারও (২২ সেপ্টেম্বর) ঢাকার কারওয়ান বাজার এলাকায় হোটেল সোনারগাঁয়ে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স (সাউদিয়া) অফিসে টিকেটের জন্য ভিড় করেন বিক্ষুব্ধ প্রবাসীরা। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে ওই এলাকার সড়ক অবরোধ করেন। কয়েক ঘণ্টা পর পুলিশ গিয়ে তাদের সড়ক ছেড়ে দেয়ার অনুরোধ করলে তারা সরে যান।

করোনা মহামারিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসীদের ইকামা ও ভিসার মেয়াদ আরেক দফা বাড়াতে দেশটির সরকারকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে প্রবাসীদের ইকামার মেয়াদ তিন দফা বাড়িয়েছে সৌদি আরব।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ দূতাবাস সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছে। সেখানে অনুরোধ জানিয়ে বলা হয়েছে, ইকামা কিংবা ভিসা, বাংলাদেশের নাগরিকদের যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী মেয়াদ তিন মাসের জন্য যেন বাড়ানো হয়।

এদিকে করোনার কারণে ৬ মাস বন্ধ থাকার পর প্রথম একটি ফ্লাইট গতরাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে ২৫২ প্রবাসীকে নিয়ে সৌদিতে যায় একটি ফ্লাইটি।

সান নিউজ/ বিএম/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা