আমরা সৌদি প্রবাসী, আমাদের বাঁচান
জাতীয়

আমরা সৌদি প্রবাসী, আমাদের বাঁচান 


প্রশান্ত কথা :

দেশে ছুটিতে এসে মহামারী করোনা কারণে সৌদিআরব যেতে পারছেন না অসংখ্য প্রবাসী। ফেরত টিকিটের জন্য হোটেল সোনারগাঁয়ের সামনে দু’দিন ধরে ভিড় ও বিক্ষোভ করছেন সৌদি প্রবাসীরা। সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রি সংক্রান্ত সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করায় দ্বিতীয় দিনের মতো আজও বিক্ষোভ করছেন তারা।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে প্রাবাসীদের কারওয়ানবাজার মোড়ে বিক্ষোভ করতে দেখা যায়। তাদের আর্থি একটাই আমাদের টিকিট দেন। আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের পরিবার পরিজন অনাহারে রয়েছেন।

সৌদি প্রবাসী জুয়েল বলেন, আমাদের সব শেষ হয়ে যাচ্ছে, আমাদের দেয়ালে পিট ঠেকে গেছে। আমরা খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছি। আমাদের দেখার কেউ নেই। আমাদের ভিসা ও আকামার মেয়াদ শেষ, আমরা এখন কি করবো।

তিনি বলেন, আমরা দেশের সম্পদ, আমাদের বাচাঁন। আমরা রিটার্ন টিকিট কেটে এসেছি কিন্তু আমরা কেনো যেতে পারছিনা ? দেখার বা বলার কেউ নাই। রাস্তাতেই দিন রাত কেটে যাচ্ছে খেয়ে না খেয়ে। কিছু লোক বা কিছু এজেন্সী সিন্ডিকেট করে টিকিট কালোবাজারিতে বিক্রি করছে একলক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে। আমরা কেউ ৮ থেকে ১০ মাস দেশে এসেছি, এখন আমাদের অনেকের হাত শূন্য।
প্রতিদিন তিন’শ জন টিকিট পাওয়ার কথা, কিন্তু আমরা কেন এখন পর্যন্ত টিকিট পেলাম না, সরকারের হস্তক্ষেপ কামনা করছি।

সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ থেকে ঘোষণা আসে, তারা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জনকল্যাণ মন্ত্রণালয়ে দাবি-দাওয়া নিয়ে যাবেন। ঘোষণা আসার সাথে সাথে সাড়ে ৯টার দিকে তারা কাজী নজরুল ইসলাম এভিনিউ ধরে মন্ত্রণালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।

ঘোষণার সময় মাইক হাতে প্রবাসীদের প্রতিনিধি বলেন, ‘আমাদের প্রতিনিধি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি। আমরা আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্দেশে সবাই রওনা দেব। সেখানে যদি কোনো ফয়সালা না হয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে অবস্থান নেব।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পররাষ্ট্র, জনকল্যাণ এবং প্রবাসী কল্যাণ – এই মন্ত্রণালয়গুলোয় সুষ্ঠুভাবে যাবো এবং কোনো ধরনের বিশৃঙ্খলা করবো না।’

করোনার সময় যারা দেশে এসেছিলেন, যেতে না পেরে ইতোমধ্যে অনেকের ভিসা ও আকামার মেয়াদ শেষ হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অনেকের ভিসা, আকামার মেয়াদ শেষ হবে। ফলে পাঁচ শতাধিক সৌদি প্রবাসী সৌদিয়া এয়ারলাইন্সের সামনে কাওরান বাজার মোড়ে বিক্ষোভ করছেন।

এদিকে করোনার কারণে ৬ মাস বন্ধ থাকার পর প্রথম একটি ফ্লাইট গত রাতে ঢাকা ছেড়েছে। সৌদি সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি।

সান নিউজ/পিডিকে/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা