সংগৃহীত
জাতীয়

চোখ হারালেন এসআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পরীবাগে হিজড়াদের হামলায় পুলিশের ১ উপপরিদর্শকের এসআই মো. মোজাহিদের চোখ নষ্ট হয়ে গেছে।

রবিবার (২ জুন) ভোর রাত সাড়ে ৩ টায় পরিবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

রমনা থানার তথ্য মতে জানান, রাজধানীর রমনা থানার এসআই মোজাহিদসহ পুলিশের ১টি দল পরিবাগ এলাকায় ডিউটি করছিল। এই সময় হিজড়াদের ১টি দল কিছু মানুষকে ছিনতাইয়ের চেষ্টা করে। এই সময় সেখানে পুলিশ উপস্থিতি হলে হিজড়ারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপের পর ১টি ইট এসআই মোজাহিদের চোখে গিয়ে পড়ে। এতে তার চোখের চশমার কাচ ভেঙ্গে চোখ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। এর ফলে তার ১টি চোখ নষ্ট হয়ে যায়।

রমনা থানার ওসি উৎপল বড়ুয়া জানান, রাজধানীতে হিজড়ারা বিভিন্ন রিকশা থেকে ছিনতাই ও অনৈতিক কাজ করায় শাহবাগ থানা পুলিশের ১টি বিশেষ অভিযানে অংশ নেয় রমনা থানা পুলিশ। এ অভিযানের একপর্যায়ে হিজড়ারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই সময় ১টি ইট এসআই মোজাহিদের চোখে লাগে। এতে তার ১টি চোখ নষ্ট হয়ে যায় এবং মুখের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়।

আরও পড়ুন: ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ২

তিনি আরও জানান, আহত এসআই মোজাহিদকে শেরেবাংলা নগর চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার একটি চোখের অপারেশন হয়েছে এবং তার আরও কয়েকটি অপারেশন লাগবে। এই হামলার ঘটনায় জড়িত ৩ হিজড়াকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা