সংগৃহীত ছবি
জাতীয়

দুর্গত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালীর কলাপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কাজ করছি

বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১টায় তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন শেষে দুপুর ১২টা ২০ মিনিটে কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে দুই হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

আরও পড়ুন : তৃতীয় ধাপে ভোট পড়েছে প্রায় ৩৫ শতাংশ

দুপুর দেড়টায় কলাপাড়ার শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন শেখ হাসিনা। এরপর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সম্মেলনকক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৫টায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।

পটুয়াখালীর জেলা প্রশাসক নুর কুতুবুল আলম জানান, প্রধানমন্ত্রীর কলাপাড়ায় আসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো কলাপাড়া শহর নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শহরে সিসি ক্যামেরা স্থাপনসহ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তার আগমন উপলক্ষে উপকূলবাসীর মধ্যে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন আইএমও’র মহাসচিব

এদিকে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম ত্বরান্বিত করতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল বুধবার কলাপাড়া পৌঁছেছেন।

প্রতিনিধি দলের সদস্যরা কলাপাড়া ছাড়াও পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরাসহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

প্রসঙ্গত, রোববার রাত আটটার দিকে উপকূলে আছড়ে পরে রেমাল। আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নেয়। প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি চালায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা