ছবি: সংগৃহীত
জাতীয়

পুলিশ বক্সে আগুন দিল অবরোধকারীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে আন্দোলনরত অটোরিকশা চালকরা একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের ওপর হামলায় উদ্বেগ

রোববার (১৯ মে) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন তারা।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।

তিনি বলেন, কালশীতে সহিংস আন্দোলন করছে আন্দোলনকারীরা। তারা কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দিয়েছে। এটি ট্রাফিক একটি পুলিশের বক্স। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

আরও পড়ুন: শিল্পখাতকে পরিবেশবান্ধব করতে চাই

এর আগে অটোরিকশা চালকরা এ সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এছাড়া মিরপুর বেনারসি পল্লীর ৪ নম্বর সড়কে তাদের সঙ্গে পুলিশের ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে কয়েকটি গাড়িও ভাঙচুর করে অটোরিকশা চালকরা। এতে বাসে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে বাস থেকে নেমে পড়েন।

দুপুর ১ টার দিকে কালশী সড়ক আটকে যান চলাচল বন্ধ করে দেয় অটোরিকশা চালকরা। এ সময় অনেকের হাতে লাঠি দেখা যায়। তারা গাড়ি ভাঙচুর করতে উদ্যত হন।

তারা সড়কের মাঝখানে রশি টানিয়ে যান চলাচল বন্ধ করে দেন। একপর্যায়ে সড়কে গাড়ি আড়াআড়িভাবে রাখতে বাস চালকদের বাধ্য করেন তারা। এ অবস্থায় ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা