সংগৃহীত ছবি
জাতীয়

তাপপ্রবাহ নিয়ে যা জানালেন বিজ্ঞানীরা

নিজস্ব প্রতিবেদক: বর্তমানে দেশের ওপর দিয়ে স্মরণকালের সবচেয়ে দীর্ঘতম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তীব্র দাবদাহের কারণে হিট স্ট্রোকে মারা যাওয়ার ঘটনাও ঘটছে। এ বছরের এপ্রিল থেকে দেশের বিভিন্ন জেলার তাপমাত্রা বেড়ে রেকর্ড গড়েছে। এ সময় ভেঙেছে র্পূবের সকল রেকর্ড। বিগত (৩০ এপ্রিল) যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা ৩ দশকে এই দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা এটি।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়ের শঙ্কা

একটানা সর্বোচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহের সাক্ষী শুধু বাংলাদেশই নয়, ফিলিপাইন্স, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমারও রয়েছে এই কাতারে।

টানা দেড় মাস ধরে দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। কিছু কিছু অঞ্চলভেদে গড় তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ১৯৮৯ সালের পর, এত দীর্ঘসময় ধরে টানা তাপপ্রবাহ কখনও দেখেনি এই দেশ।

এরকম শুধু বাংলাদেশেই নয়, চলমান এই তাপপ্রবাহ এবার এশিয়ার অনেক অঞ্চলেই ঘটেছে। এ বছরের এপ্রিলে রেকর্ড তাপমাত্রা এবং তাপপ্রবাহ দেখা গেছে দেশ গুলোতে। এই আবহাওয়া বিরূপ প্রভাব ফেলছে সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর। জলবায়ু বিজ্ঞানীরা বলেছেন অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে।

আরও পড়ুন: হিমাগারে মজুত ১ লাখ ডিম

তবে তাদের দাবি, প্রতি ৩০ বছরে ১ বার এই ধরনের তাপপ্রবাহের সম্মুখীন হতে পারে দক্ষিণ এশিয়ার দেশগুলো। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে, এই তাপপ্রবাহ তৈরির সম্ভাবনা ইতোমধ্যেই প্রায় ৪৫ গুণ বেড়ে গিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানান, ১৯৯৮-২০১৭ সালের মধ্যে শুধু তাপপ্রবাহের কারণেই ১ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা