ফাইল ছবি
জাতীয়

সৌদি পৌঁছালেন ১৫৫১৫ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এখনো ভিসা হয়নি ১০ হাজার ৩৫০ হজযাত্রীর।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৬ জন

মঙ্গলবার (১৪ মে) সকালে হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

বুলেটিন থেকে জানা গেছে, ফ্লাইট শুরু হওয়ার পর সোমবার (১৩ মে) পর্যন্ত সর্বমোট ১৫ হাজার ৫১৫ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১১ হাজার ৭৬৮ জন।

এ পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৩৯টি। এবার ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি। এ পর্যন্ত ভিসা হয়েছে ৭৪ হাজার ৮৯৭ জন হজযাত্রীর।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা নবম

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সে হিসাবে এখনো ১০ হাজার ৩৫০ জন হজযাত্রীর ভিসা হয়নি।

এর আগে গত ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্নের নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়। এরপর ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে সর্বশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়। তবে সে সময়ের মধ্যেও সকল হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়নি।

ফলে সৌদি কর্তৃপক্ষের কাছে ভিসা আবেদনের সময় বাড়ানোর আবেদন জানানো হয়েছে এবং ভিসা কার্যক্রম এখনো চলছে।

আরও পড়ুন:অবশেষে দেশে ফিরল এমভি আবদুল্লাহ

এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে। চলবে আগামী ১০ জুন পর্যন্ত। ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। ফেরার ফ্লাইট শেষ হবে ২২ জুলাই।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা