সংগৃহীত ছবি
জাতীয়

বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: চলতি সপ্তাহে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও তবে বাড়তে পারে তাপমাত্রা। এই সপ্তাহেই বিক্ষিপ্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আবারও বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। এর সাথে দিন এবং রাতের তাপমাত্রা পরবর্তী ৭২ ঘণ্টায় আরও বাড়তে পারে।

সোমবার (১৩ মে) সকাল পৌনে ১০টার দিকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: এমভি আবদুল্লাহ বিকেল কুতুবদিয়ায় পৌঁছাবে

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, সাম্প্রতিক সময়ের মধ্যে বৃষ্টিপাত কমার সম্ভাবনা রয়েছে। তার পরে হয়ত বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ আসতে পারে। এতে কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা বাড়তে পারে।

তবে আজ সকাল ৭টা হতে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আভাস দেওয়া হয়। এ সময় এ অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আরও পড়ুন: এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা

তার আগে, রোববার (১২ মে) সন্ধ্যা ০৬টা হতে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগসমূহের কিছু কিছু স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগসমূহের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বজ্র-বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে। এরপর সোমবার সন্ধ্যা ৬টা হতে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগসমূহের ২-১ জায়গায় বজ্র-বৃষ্টি হতে পারে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা