ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় আসছেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে ২ দিনের সফরে আজ ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

আরও পড়ুন: ১৪১ উপজেলায় সাধারণ ছুটি কাল

এ বিষয়ে সোমবার (৬ মে) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তার সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে অভিবাসন, অর্থনৈতিক সংস্কার ও নিরাপত্তার মতো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়বে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এ ব্রিটিশ প্রতিমন্ত্রী।

যুক্তরাজ্যের প্রতিমন্ত্রীর এ সফরে আলোচনায় যুক্তরাজ্য-বাংলাদেশ অভিবাসন খাতে সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়ে আলোচনার কথা রয়েছে।

আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি শুরু আজ

ঢাকা সফরের সময় তিনি মন্ত্রী, রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়া গণতন্ত্র ও মানবাধিকার যে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও সমৃদ্ধির ভিত্তি, তা আলোচনায় তুলে ধরবেন প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

ব্রিটিশ হাইকমিশন ট্রিভেলিয়ানের উদ্বৃতি দিয়ে জানায়, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন বাণিজ্য নীতি প্রকল্পের আওতায় যুক্তরাজ্য ও বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে বাংলাদেশে ফিরতে পেরে আমি আনন্দিত।

আরও পড়ুন: ইতিহাসের এই দিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত

আমরা মিয়ানমার ও বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য আমাদের সমর্থনে অটল রয়েছি। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় সম্প্রদায়ের জন্য বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং সুরক্ষা পরিষেবা বাড়াতে যুক্তরাজ্য নতুন করে ১২ মিলিয়ন পাউন্ড সহায়তা করবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক জানান, আইপিএস প্রতিমন্ত্রীকে বাংলাদেশে স্বাগত জানাতে পারব বলে আমি আনন্দিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ২ দেশের জনগণ ও সাংস্কৃতিক বন্ধনের মাধ্যমে দৃঢ় করেছে।

আরও পড়ুন: কমলো তাপমাত্রা, কালবৈশাখীর সতর্কতা জারি

যুক্তরাজ্য ও বাংলাদেশ অংশীদারিত্ব আরও শক্তিশালী হতে চলেছে। কারণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা যৌথ কাজ থেকে শুরু করে রোহিঙ্গাদের প্রতি আমাদের অবিচল সমর্থন এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে আমাদের অংশীদারিত্ব আরও সামনে এগিয়ে নিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

এর আগে গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা