সংগৃহীত
জাতীয়

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরের বাবর মসজিদ রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ১ নারীসহ ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : আজ যে সব এলাকায় গ্যাস থাকবে না

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ৯টায় এ ঘটনা ঘটে। ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে।

আহত ব্যাক্তিরা হলেন, মোহাম্মদ রাশেদের (২৩) গ্রামের বাড়ি ভোলা জেলার চরবাসা থানার মজিদনগর গ্রামে। বর্তমানে মোহাম্মদপুরের রায়েরবাজার পাবনা হাউজ গলি বুদ্ধিজীবী এলাকায় ভাড়া থাকেন এবং মোছা. বিলকিস বেগমের (৫০) স্বামী হানিফ হাওলাদারকে নিয়ে একই এলাকায়ই থাকেন।

আরও পড়ুন : শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

মো. রাশেদের ভাগিনা নাদিম জানান, আমার মামা মোহাম্মদপুরের বাংলাদেশ মেডিকেলে ক্লিনার হিসেবে কাজ করেন। গত কাল কাজ শেষ করে বাসায় ফেরার পথে মোহাম্মদপুর বাবরি মসজিদ রোড এলাকায় আসা মাত্রই ১০-১২ জন ছিনতাইকারীর একটি দল তার ওপর হামলা করেন।

এ সময় ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা পয়সা সহ সব কিছু নিয়ে যায়। এ ঘটনায় আরেক পথচারী মোছা. বিলকিস বেগম নামের এক নারীকেও তারা ছুরিকাঘাত করেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, আহত দু’জন ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা