সংগৃহীত
জাতীয়

১৫০ উপজেলায় প্রতীক বরাদ্দ আজ

নিজস্ব প্রতিবেদক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপের ভোটে প্রতীক বরাদ্দ হবে আজ মঙ্গলবার (২৩ এপ্রিল)। প্রার্থীরা প্রতীক পেয়েই প্রচারে নামতে পারবেন।

আরও পড়ুন : কাতারের আমির ঢাকায় পৌঁছেছেন

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান বলেছেন, প্রথম ধাপের তফসিল অনুযায়ী আপিল নিষ্পত্তি হয়েছে গত রোববার। সোমবার (২২ এপ্রিল) প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। মনোনয়নপত্র বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা এখন মোট ১ হাজার ৭৮৬ এবং এদের মধ্যে প্রতীক বরাদ্দ হবে আজ। ১৫০ উপজেলায় ভোটগ্রহণ শূরু হবে ৮ মে।

অন্যদিকে ২য় ধাপের নির্বাচনে লড়াইয়ের জন্য মোট ২ হাজার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৭৩০ জন। ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৫৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আজ রোববার। আজ (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাই হবে। এ ছাড়া আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় হল ৩০ এপ্রিল। এই ধাপের প্রতীক বরাদ্দ হবে ২ মে। ১৬১ উপজেলায় ভোটগ্রহণ হবে ২১ মে।

আরও পড়ুন : ট্রেনে ছাড় প্রত্যাহার, বাড়ছে ভাড়া

অতিরিক্ত জেলা প্রশাসকদের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে এই ধাপের নির্বাচনে নিয়োগ দেওয়া হয়েছে। যেসব জায়গায় ভোটারের সংখ্যা ৫ লাখের বেশি, সেখানে একাধিক সহকারী রিটার্নিং অফিসার নিয়োজিত থাকবেন।

এই ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। আপিল কর্তৃপক্ষ জেলা প্রশাসক।

৩য় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে ও মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। এছাড়াও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬-৮ মে। আপিল নিষ্পত্তি হবে ৯-১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হল ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে ও ভোট ২৯ মে। এ ধাপে মোট ৪৭ জেলার ১১২ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন :

রিটার্নিং কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসকদের নিয়োগ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক আপিল আবেদন নিষ্পত্তি করবেন।

আগামী ৫ জুন ৪র্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তাই এই লক্ষ্যে আজ বিকেল ৩টায় কমিশন সভা বসবে বলে জানিয়েছে ইসি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা