ছবি: সংগৃহীত
জাতীয়

মার্কিন প্রতিনিধিদল ঢাকায় আসছে কাল

নিজস্ব প্রতিবেদক: শ্রম আইন নিয়ে আলোচনা করতে আগামীকাল ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। এটি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের পর প্রথম কোনো মার্কিন প্রতিনিধিদলের ঢাকা সফর। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: ইরানের ওপর পশ্চিমাদের চাপ বাড়ছে

মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন এ প্রতিনিধিদলে থাকছেন বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। রোববার (২১ এপ্রিল) ৩ দিনের সফরে তাদের বাংলাদেশে আসার কথা রয়েছে।

এ সফরে বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও শ্রম আইন সংস্কার ও তথ্য আইনের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

আরও পড়ুন: বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে পারে

পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, ২১ এপ্রিল ঢাকায় বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম অধিকারের বিষয়ে সবচেয়ে জোর দেবে। সেভাবেই ঢাকাও প্রস্তুতি নিচ্ছে।

মার্কিন প্রতিনিধিরা ২ দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) নিয়ে বৈঠক করবে বলেও জানা গেছে। তবে বৈঠকে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস থাকবেন কিনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা