ফাইল ফটো
জাতীয়

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালনের তাগিদ

নিজস্ব প্রতিবেদক: পশুপালন, মাংস উৎপাদন ও তা প্রক্রিয়াকরণ স্বাস্থ্যসম্মত উপায়ে করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেসব পশু পালন হয়, এগুলো স্বাস্থ্যসম্মতভাবে লালন-পালন করতে হবে। উৎপাদন প্রক্রিয়াকরণে আরও যত্নবান হতে হবে।

আরও পড়ুন: চলমান যুদ্ধ পরিস্থিতি নজর রাখার নির্দেশ

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪’ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের হালাল মাংস পৃথিবীর অনেক দেশ নিতে আগ্রহী। এই সুযোগটা আমাদের নিতে হবে। সেজন্য লালন-পালন, জবাই ও প্রক্রিয়াকরণ নিয়ম অনুযায়ী করছি কিনা তা দেখতে হবে। যারা নিতে চায় তাদের কতগুলো নিয়ম আছে, সেগুলো মানলে তারা নেবে। অনেক দেশ থেকেই অনুরোধ পাই।

তিনি বলেন, অনেক জায়গায় আমাদের পশু জবাই স্বাস্থ্যসম্মতভাবে হয় না। জবাইয়ের ছুরি যাতে মরিচা ধরা না হয়। জবাই ও মাংস কাটায় যদি আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারি, তাহলে ভালো হয়।

বিশেষ করে কোরবানির সময় রাস্তাঘাটে যত্রতত্র কোরবানি করে পরিবেশ নষ্ট করা যাবে না। এর একটা সমন্বয় করা দরকার। পশুর মাংসের বাইরে চামড়া, রক্ত ও বর্জ্যসহ অনেক কিছুই কাজে লাগে। এগুলো সংরক্ষণ করে কাজে লাগাতে হবে।

আরও পড়ুন: ২৪ এপ্রিল থাইল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান বলেন, ভেটেনারিকে আরও গুরুত্ব দেয়া দরকার। জেলায় জেলায় পশু হাসপাতাল ছিল। এখন অঞ্চল ভিত্তিক যদি ফার্ম, হাসপাতাল ও সংরক্ষণাগার তৈরি করতে পারি, সে ব্যবস্থা নিতে হবে।

পশুপাখির খাদ্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কিনা, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পশুপাখির ওষুধ ও ভ্যাকসিন আমাদের নিশ্চিত করতে হবে। এজন্য বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে।

চাকরির পেছনে যুবসমাজকে না দৌড়ে এ খাতে উদ্যোগী হতে হবে। আমরা উৎসাহ দিচ্ছি। আমরা চাই, প্রত্যেকে ডেইরি ও পোল্টি ফার্ম করে এগিয়ে আসবেন। প্রাণিসম্পদেও অনলাইনে সেবা দেয়ার কার্যক্রম চালু হয়েছে। ফলে মানুষ সহজে সেবা নিতে পারবে।

শুধু দানাদার খাদ্য নয়, পশু-মাছসহ সামগ্রিক কৃষি উৎপাদনে আমাদের গবেষকরা অসামান্য সাফল্য দেখিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। মাংস থেকে মাছ ও সবজি অধিক পুষ্টিকর। মিঠাপানির মাছ কিন্তু আমাদের গবেষকরা এখন উদ্ভাবন করে উৎপাদন করছেন।

আরও পড়ুন: তৃতীয় ধাপের ভোটগ্রহণ ২৯ মে

সরকারপ্রধান বলেন, বর্তমানে অনেক হারিয়ে যাওয়া মাছও আমরা এখন পাচ্ছি। আমরা মাছে-ভাতে বাঙালি। আমরা সেদিকেই দৃষ্টি দিয়েছি। এখন মাছ-ভাতের অভাব নেই। কিন্তু এখন মানুষের চাহিদা মাংসে। তাই নানা কারণে দ্রব্যমূল্য বেড়েছে।

আমাদের আমিষ আমরাই তৈরি করবো এবং দেশের মানুষকে দেবো। আমাদের প্রধান লক্ষ্য, খাদ্য নিরাপত্তা দেয়া। নানা পদক্ষেপের ফলে আমরা এখন অল্প সময়ে বেশি খাদ্য উৎপাদন করতে পারি।

গবাদিপশু এখন ৭ কোটি। বিএনপির আমল থেকে ২ গুণ বেশি বৃদ্ধি করতে পেরেছি। ৮ গুণ বেশি মাংস উৎপাদন করতে সক্ষম হয়েছি।

পেঁয়াজ নিয়ে এতো ঝামেলা! আমি বললাম, পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারবো না কেন? এখন ৪০ ভাগ পেঁয়াজ উৎপাদন হচ্ছে। আরও গবেষণা চলছে।

বঙ্গবন্ধুকন্যা আরও বলেন, আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। তাই মানুষের জানমাল রক্ষায় বঙ্গবন্ধু পদক্ষেপ নিয়েছেন। একদিকে সাইক্লোন সেন্টার, অন্যদিকে মুজিবকেল্লা করেছেন। কারণ মানুষ তাদের গৃহপালিত প্রাণী রেখে আসতে চায় না। এতে মানুষের পশুপাখিও বেঁচে যায়।

আরও পড়ুন: ঐতিহাসিক মুজিবনগর দিবস

শেখ হাসিনা বলেন, ৭৫’র পর যারা সরকারে এসেছে, তারা ক্ষমতাকে ব্যবহার করেছে। সেনা অফিসারদের হত্যা করেছে। প্রায় ৭৮ বার ক্যু-ই হয়েছে। জনগণের কথা তারা বিবেচনা করেনি।

অনেক ঘাত-প্রতিঘাত করে ’৯৬ এ আমরা সরকারে আসি। সে থেকে জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন সেক্টর ধরে কাজ শুরু করি। আমাদের লক্ষ্য ছিল, কারও কাছে হাত পেতে চলবো না।

জাতির পিতা বলতেন, ‘ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না।’ ২০০১’র সরকারের সময় চালের দাম ১০-৩০ টাকার ওপরে উঠে গেছে। সে অবস্থা থেকে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়েছি।

এ সময় মন্ত্রিপরিষদ সদস্যসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা