ছবি: সংগৃহীত
জাতীয়

২৪ এপ্রিল থাইল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ এপ্রিল তিন দিনের সফ‌রে থাইল্যান্ড যা‌চ্ছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

আরও পড়ুন: ঝালকাঠিতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রস্তুতি নিচ্ছি। প্রধানমন্ত্রীর এ সফরে ছয়টি চুক্তি হতে পারে আশা করা হচ্ছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শীর্ষ পর্যায়ের সফর নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, ব্যাংককে ইউএনএসকাপ কমিশনের ৮০তম সভা ও দ্বিপক্ষীয় সফরে ২৭ এপ্রিল পর্যন্ত দেশটি সফর করবেন সরকারপ্রধান।

আরও পড়ুন: সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রীর আগামী ২৮ এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা ছিল। সেখান থেকে ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী ৪ মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল।

পরবর্তীতে প্রধানমন্ত্রীর নির্ধারিত সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সৌদি আরবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের বিশেষ বৈঠক ও গাম্বিয়াতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য সফরের কথা ছিল শেখ হাসিনার।

আরও পড়ুন: অবশেষে দেশে ফিরছেন নাবিকরা

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে ৩টি সফরের বিষয়ে আলোচনা হয়। কিন্তু রাতে এ সফর বাতিলের বিষয়ে সংশ্লিষ্টদের জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধাবস্থা ও গাজায় ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন। সেক্ষেত্রে এই ২ দেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন।

তবে আগামী ২৪ এপ্রিল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রীর ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা