৩ কারণে মসজিদে বিস্ফোরণ
জাতীয়

তিতাস ও মসজিদ কমিটির অবহেলায় বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩ কারণ উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি।

তদন্তে গ্যাসের পাইপলাইনের লিকেজ, মসজিদে থাকা বিদ্যুৎ সংযোগের স্পার্ক ও যৌথভাবে তিতাস ও মসজিদ কমিটির অবহেলাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক জসিম উদ্দিনের হাতে ওই তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি।

এ সময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনে ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এতে তিতাস গ্যাসের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে মসজিদের ভেতরে জমা হয় এবং বিদ্যুতের স্পার্ক থেকে আগুন ও বিস্ফোরণের সূত্রপাত হয় বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, তদন্তে মসজিদ কমিটির গাফিলতি থাকার বিষয়টি উঠে এসেছে।

তদন্ত কমিটির রিপোর্ট ও তাদের দেওয়া সুপারিশ বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) টি এম মোশারফ হোসেন বলেন, এখানে গ্যাসের লিকেজ পাওয়া গেছে। আগে থেকে গ্যাস জমে থাকায় বিদ্যুতের শটসার্কিট থেকে এ দুর্ঘটনার ঘটার অন্যতম কারণ। আর তিতাস ও মসজিদ কমিটির অবহেলাজনিত বিলম্বকেও আমরা কারণের মধ্যে এনেছি। ভবিষ্যতে যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য ১৮টি সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় সদর উপজেলার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৯ জন দগ্ধ হন। এখন পর্যন্ত ৩১জন মৃত্যুবরণ করেন। আশঙ্কাজনক অবস্থায় এখনো ৫ জন আইসিউতে ভর্তি আছেন।

এ ঘটনায় গত ৫ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আর এ কমিটিকে ৫ কর্ম দিবসের (১০ সেপ্টেম্বর) মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়। কিন্তু, ১০ সেপ্টেম্বর প্রতিবেদন জমা না দিয়ে কমিটি আরও ৭ কার্য দিবস সময় বাড়িয়ে নেয়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা