বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস
জাতীয়

মানবিক সহায়তাই ভরসা প্রবাসফেরত মানুষগুলোর

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: কভিড-১৯ বা করোনা ভাইরাসে বিপর্যস্ত বরিশাল জেলার বিদেশ ফেরত শ্রমিকদের সংকট কাটছেই না। চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন এসব শ্রমিক। অনেকে এখনো বিদেশে কারাভোগ করছেন। কেউ কেউ দেশে না এসে প্রবাসেই মানবেতর জীবনযাপন করছেন। করোনা পরবর্তীকালে আরও শ্রমিকরা দেশে ফিরতে পারেন বলে শোনা যাচ্ছে।

বরিশাল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানিয়েছে, বিদেশফেরত কর্মীদের নাম গত ০৬ সেপ্টেম্বর থেকে অনলাইন ডাটাব্যাংকে নিবন্ধন করছেন তারা। এ কার্যক্রমে দশ দিনেই বরিশাল জেলার ৬৫০ জন প্রবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।

তাদের মধ্যে মাত্র ১৭ জন প্রবাসী ঋণের আবেদন করেছে। বাকি সবাই করেছেন মানবিক সহায়তার আবেদন।

কর্মসংস্থান ও জনশক্তি অফিস বলছে, চাকরি না থাকা, ভিসা পেতে জটিলতাসহ নানা কারণে তারা আর বিদেশে যেতে পারছেন না। ফলে চাকরি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন।

করোনা শুরুর পর তারা দেশে ফিরেছেন। তাদের কেউ এসেছেন কাজ হারিয়ে, কেউ ভিসার মেয়াদ নবায়ন না হওয়ায়। আবার অনেকেই দেশে বেড়াতে এসে আটকা পড়েছেন বিভিন্ন দেশগুলোর নিষেধাজ্ঞায়। অনেকে আবার ফিরে এসেছেন একেবারে। তারা আর বিদেশে ফিরে যাবেন না।

কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, ঋণ ও মানবিক সহায়তার আবেদনকারীরা দুবাই, কাতার, মালয়েশিয়া, কুয়েত, ইতালি, সৌদি, ওমান, লেবানন, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্বোডিয়া ও বাহরাইন ফেরত।

বরিশাল কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক এ কে এম সাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘০৬ সেপ্টেম্বর নাম নিবন্ধন শুরুর পর থেকে সবাই সহায়তার আবেদন করছেন। আমরাও বিদেশফেরত মানুষের বিভিন্ন দিক বিবেচনা করে আবেদন নিচ্ছি। মানবিক সহায়তা চাওয়া প্রবাসীদের নামের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠাবো।’

‘সেখান থেকে উপজেলা ভিত্তিক তালিকা করে মানবিক সহায়তার জন্য আবেদনকারীদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন সহায়তা করবে। আর যারা ঋণের আবেদন করেছেন, তাদের বিভিন্ন দিক বিবেচনা করে প্রবাসীকল্যাণ ব্যাংক সহায়তা করবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা