৩ কোটি টাকার তেল পুড়িয়েও কাটেনি নাব্যতা সংকট
জাতীয়

৩ কোটি টাকার তেল পুড়িয়েও কাটেনি নাব্যতা সংকট

প্রশান্ত কথা

৩ কোটি টাকার তেল পুড়িয়েও সচল রাখা গেলো না শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ-রুটে ফেরি চলাচল। বন্ধই রয়েছে ফেরি। মূলত ডুবোচর আর নাব্যতা সংকটে বার বার বাধাগ্রস্ত হচ্ছে এ নৌ-রুটে চলাচল। এতে করে দুই পাড়ের হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে স্পিডবোট, লঞ্চ ও ট্রলার দিয়ে নিজ নিজ গন্তব্য যাচ্ছেন।

এ রুটে চলাচলকারী যাত্রীরা মনে করেন, শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটে নাব্যতা সংকট নিরসনে ড্রেজিংয়ের মাধ্যমে তোলা পলিমাটি আশেপাশে ফেলায় কোনো উপকারই হচ্ছে না। বরং আরও চর জেগে চ্যানেলগুলো বাধাগ্রস্ত হয়ে ফেরি চলাচলে বিঘ্ন ঘটছে।

গত একমাস ধরে বিআইডব্লিউটিএ’র ড্রেজার মেশিনগুলো পলি কেটে তা ফেলা হয়েছে পদ্মার চরের খুবই কাছে ও চ্যানেলের আশেপাশেই। ফলে কাজের কাজ কিছুই হচ্ছে না, উল্টো কয়েকদিন যেতে না যেতেই আবারও পলি জমে নাব্যতা সংকট ও ডুবোচর দেখা দিচ্ছে। বিআইডব্লিউটিএ’র ড্রেজারগুলো যেখানে ড্রেজিং করেছে তার পাশেই পলিমাটি ফেলেছে, যা স্থানীয়দের কাছেও প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিআইডব্লিউটিএ’র নিজস্ব উঁচু কোনো জায়গাও নেই।

নৌ-যান চলাচলের বৃহত্তর স্বার্থে প্রতি বছরই চরের পাশেই পলি ফেলতে হচ্ছে। এজন্যই এতো টাকা খরচ করেও কাজের কাজ হচ্ছে না কোনোভাবে। সঠিক পরিকল্পনা করে কাজ করলে হয়তো সুফল পেতেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। পরিকল্পিতভাবে কাজ হোক, এটাই সকলের কাম্য।

সান নিউজ/পিডিকে/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

দরজা খুলে যাওয়ায় ২৬ মিনিট বন্ধ মেট্রোরেল

চলন্ত মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ায় উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনি...

খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের মতবিনিময়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা