সংগৃহীত
জাতীয়

বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন হবে

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের ভাসানটেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন : বিএনপি ইস্যু খুঁজছে

রোববার (৭ এপ্রিল) দুপুরে ভাসানটেক বস্তিতে বসবাসকারী এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র আতিকুল ইসলাম বলেন, ভাসানটেক বস্তিবাসীদের পরিকল্পিত পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ভাসানটেক বস্তির পরিকল্পিত উন্নয়ন নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একাধিকবার আলাপ করেছি। এখানে বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীদের জন্য আবাসনের পরিকল্পনা রয়েছে। এই বস্তিবাসীদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বস্তি উচ্ছেদ করা হবে না। বস্তিগুলোতে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ মহাখালী সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হয়েছে। ভাসানটেক বস্তিতেও দ্রুত সময়ের মধ্যে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করে হবে।

আরও পড়ুন : কেএনএফ’র প্রধান সমন্বয়ক গ্রেফতার

তিনি বলেন, পবিত্র রমজান মাস প্রায় শেষ পর্যায়ে। দুদিন পরেই ঈদ। ঈদে সুবিধাবঞ্চিত মানুষ না খেয়ে থাকবে এটা হতে পারে না। তাই চীন দূতাবাসের সহযোগিতায় ভাসানটেক বস্তির এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। তাদেরকে সহযোগিতা করবেন।

ডিএনসিসি মেয়র বলেন, 'চীন দূতাবাসের সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চমৎকারভাবে কাজ করছে। ডিএনসিসির আহবানে সাড়া দিয়ে চীন দূতাবাস সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এর আগেও তাদের সহযোগিতায় কড়াইল বস্তিতে বসবাসকারী নারীদের মধ্যে স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ ধরনের উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

আরও পড়ুন : ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

তিনি আরও বলেন, বাসাবাড়ির জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়। এডিস মশার কামড়ে ডেঙ্গু হলে মৃত্যু ঝুঁকি আছে। তাই ঈদে বাড়ি যাওয়ার আগে বাসা বাড়ির ছাদ, বারান্দা, বাথরুম এগুলো পরিষ্কার করে যাবেন। কোথাও পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে এমন পাত্র উল্টিয়ে রাখবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের আপনারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিশেষ নজর দেবেন। ঈদ শেষে ফিরে এসে খেয়াল রাখবেন কোথায় পানি জমে রয়েছে কিনা। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে ডেঙ্গু থেকে রেহাই পাব।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা