ছবি: সংগৃহীত
জাতীয়

দেরিতে ছাড়লো ট্রেন, ভোগান্তি যাত্রিদের

নিজস্ব প্রতিবেদক: ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন দেরিতে ছেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আরও পড়ুন: মুসলিম উম্মাহর সমৃদ্ধি কামনা প্রধানমন্ত্রীর

শনিবার (৬ এপ্রিল) সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন বিলম্বে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে। দেরিতে ট্রেন ছাড়া নিয়ে যাত্রীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

আজ সকালে রাজশাহীগামী ধূমকেতু এক্সেপ্রেস বিলম্বে ছেড়েছে। এছাড়া নেত্রকোনার মোহনগঞ্জ অভিমুখী মহুয়া কমিউটার ও চট্টগ্রাম অভিমুখী কর্ণফুলী এক্সেপ্রেস ট্রেন ২টি দেরিতে স্টেশন ছাড়ে। এতে ঈদে ঘরমুখো যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।

জানা যায়, ধমকেতু এক্সেপ্রেসের স্টেশন ছাড়ার কথা সকাল ৬টায়। ট্রেনটি স্টেশন ছাড়ে ৭টা ৫০ মিনিটে, অর্থাৎ পৌন ২ ঘণ্টা দেরিতে।

আরও পড়ুন: দুই অঞ্চলে শিলাবৃষ্টির আভাস

মহুয়া কমিউটার ছাড়ার কথা ৮টা ১৫ মিনিটে, সেটি স্টেশন ছাড়ে ৮টা ৫০ মিনিটে। কর্ণফুলী এক্সেপ্রেসের সকাল ৮টা ৪৫ মিনিটে স্টেশন ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ৪০ মিনিট দেরিতে স্টেশন ছাড়ে। ট্রেন দেরিতে ছাড়ায় বিশেষ করে নারী ও শিশু যাত্রীদের বেশি ভোগান্তি হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, আজ বেশিরভাগ ট্রেনই যথাসময়ে স্টেশন ছেড়েছে। ২/১টি ট্রেন দেরিতে আসায় স্টেশন ছাড়তে কিছুটা সময় লেগেছে। আজ ৪২ জোড়া আন্তঃনগর, লোকাল ২৫ জোড়া ও ২ জোড়া স্পেশালসহ ৬৯ জোড়া ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করছে।

তিনি আরও জানান, ঈদের দিনও স্পেশাল ট্রেন থাকবে। এছাড়া ৬ এপ্রিল যারা ঢাকায় ফিরতে চান তাদের আজ টিকিট সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ২

অনলাইনের মাধ্যমে সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট ক্রয় সহজ করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।

যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগ মুহূর্তে স্টেশন থেকে পাওয়া যাবে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা