সংগৃহীত ছবি
জাতীয়

ঈদের আগে নিদিষ্ট সময়ে ছাড়ছে না ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঈদের আগেই বিলম্বে চলছে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো।

আরও পড়ুন: ৮০ কি.মি. বেগে ঝড়ের সম্ভাবনা

রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০টায় দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা যায়।

ঢাকা স্টেশনের অন বোর্ড স্ক্রিনে দেখা গিয়েছে- লালমনিরহাটগামী বুড়িমারী এক্সপ্রেস (৮০৯) সকাল সাড়ে ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ৬ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে; রংপুরগামী রংপুর এক্সপ্রেস (৭৭১) সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ২ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার (৩৪) সকাল ৯টা ৪৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে ৩ নম্বর প্লাটফর্মে রাখা হয়েছে এবং পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) সকাল ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ঢাকা ছেড়ে যায়নি। তবে ট্রেনটিকে কোনো প্লাটফর্ম নম্বর দেওয়া হয়নি।

আরও পড়ুন: প্রায় ১ ঘণ্টা বন্ধ মেট্রোরেল

রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বিলম্ব করার কোনো সুনির্দিষ্ট কারণ নেই। এই ট্রেনগুলো ঢাকায় বিলম্বে এসেছে, তাই বিলম্বে ছেড়ে যাচ্ছে। ইতোমধ্যে বুড়িমারী ও রংপুর এক্সপ্রেস লাইনে আছে, ছেড়ে যাবে। অন্যগুলোও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা