ছবি: সংগৃহীত
জাতীয়

আজ থেকে ১ ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক: আজ থেকে মেট্রোরেল চলাচলের সময় ১ ঘণ্টা বাড়ছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ ১৬ রমজান থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক

মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, নতুন সূচি অনুযায়ী উত্তরার দিয়াবাড়ি থেকে সবশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে। মতিঝিল থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে। বর্তমানে মতিঝিল থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৮টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সবশেষ ট্রেন ছাড়ে রাত ৮টায়।

আরও পড়ুন: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু

এর আগে গত ১০ মার্চ ডিএমটিসিএলের উপ-প্রকল্প পরিচালক তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময়সীমা ১ ঘণ্টা বাড়ানোর জন্য কার্যক্রম প্রক্রিয়াধীণ। তখন প্রতি ১২ মিনিট পরপর ট্রেন ছাড়বে।

সেই সঙ্গে ট্রেনের সময় বাড়ায় সব মিলিয়ে আরও ১০টি ট্রেন চলাচল করবে। এতে দিনে মোট মেট্রো চলাচলের সংখ্যা হবে ১৯৪ বার। এক ঘণ্টা সময় বাড়ায় মেট্রোরেলে ৪ লাখ ৪৭ হাজার ৭৫২ যাত্রী চলাচল করতে পারবেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

এদিকে রমজানে র‌্যাপিড পাস বা এমআরটি পাসে ৬০ মিনিটের বদলে ৭৫ মিনিট পর্যন্ত ‘পেইড জোনে’ অবস্থান করার সুযোগ দেয়া হয়েছে। এছাড়া ইফতারের সময় মেট্রোরেলের অবস্থিত যাত্রীদের জন্য ২৫০ এমএল পানির বোতল সঙ্গে রাখার অনুমতি দেয়া হয়েছে। তবে বোতল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।

উল্লেখ্য, এ বছর পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা