শিশু স্বর্গ

বিশ্ব শিশু দিবস উপলক্ষে লাইকির নতুন ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিশু দিবস উদযাপনে বুধবার (১৮ নভেম্বর) থেকে লাইকি বাংলাদেশ 'জাস্ট কিডিং’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনের আওতায় লাইকি ব্যবহারকারীরা ভিডিও তৈরি করে #চিলড্রেনসডে (#ChildrensDay) লিখে শেয়ার দিয়ে পুরস্কার জিতে নিতে পারবেন।
লাইকি ব্যবহারকারীরা ভিডিও তৈরি করার ক্ষেত্রে নিজেদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন। এই ক্যাম্পেইনটি আয়োজনের উদ্দেশ্য ব্যবহারকারীদের শৈশব স্মৃতি ফিরিয়ে আনা এবং কিছুদিনের জন্য শিশুদের মতো কাজ করা।

শিশুদের চেহারা এবং শিশুসুলভ সরলতার সঙ্গে মিল রেখে ব্যবহারকারীরা তাদের লুক পরিবর্তন করে এর মাধ্যমে মজার ভিডিও তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা শিশুদের কণ্ঠে ঠোঁট মিলিয়ে কথাও বলতে পারবেন এবং শিশুদের অনুকরণ করার অভিনয়ও করতে পারবেন। এছাড়াও, ব্যবহারকারীরা মজার ভিডিও তৈরি করতে বিশ্ব শিশু দিবসের স্টিকার ব্যবহার করতে পারবেন। যার মাধ্যমে তারা নিজেদের শিশুসুলভ সত্তার প্রকাশ ঘটাতে পারবেন।

এ ক্যাম্পেইনে লাইকি বাংলাদেশ ৪০ জন শীর্ষ বিজয়ী নির্বাচন করবে এবং বিজয়ীদের টি-শার্ট, ব্যাগ ও ব্যাকড্রপের মতো অফিশিয়াল মার্চেন্ডাইজ এবং ৫০ মার্কিন ডলার বোনাস দেয়ার মাধ্যমে পুরস্কৃত করা হবে। ফল ঘোষণার ৬০ দিনের মধ্যে বিজয়ীদের কাছে পুরস্কার পৌঁছানো হবে এবং ৩০ দিনের মধ্যে বোনাস ব্যবহারকারীর অ্যাকাউন্টে যোগ হবে।

জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও টয়া এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন। এ ক্যাম্পেইনের অংশ হতে পেরে সাবিলা নূর বলেন, ‘এ ক্যাম্পেইনের মাধ্যমে প্রত্যেকেই মজা করার মাধ্যমে তাদের শৈশবে ফিরে যেতে পারবেন। শিশুরা আমাদের জীবনে এক অদ্ভুত আনন্দ ও উদ্দীপনা নিয়ে আসে। আমার প্রত্যাশা অনেক মানুষই এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করবেন।’

এ নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশন জয় বলেন, ‘সমাজে বিশ্ব শিশু দিবসের তাৎপর্য প্রাসঙ্গিক করে তুলতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এজন্য, আমরা চাই, শিশুরা আমাদের জীবনে যে আনন্দ ও সরলতা বয়ে আনে তরুণরা তা উদযাপন করুক। এ ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীরা সৃষ্টিশীল সব ভিডিওর মাধ্যমে তাদের শৈশবের স্মৃতি শেয়ার করতে পারবেন। এর মাধ্যমে তারা দারুণ কিছু মুহূর্ত উপভোগ করবেন।’

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা