প্রতীকী ছবি
বিজ্ঞান

কৃত্রিম লিভার চিকিৎসায় বিস্ময়কর সাফল্য 

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা বিজ্ঞানে চীনা গবেষকরা প্রতিনিয়ত বিস্ময়কর সাফল্য দেখিয়ে আসছে। এবার তারা কৃত্রিম লিভার আবিষ্কার করেছেন। স্টেম সেলভিত্তিক ‘কৃত্রিম লিভার’ প্রতিস্থাপনের জন্য ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে চীন। মনে করা হচ্ছে বিশ্বব্যাপী লিভার জটিলতায় ভুগছেন এমন লাখ লাখ রোগীর জন্য এই আবিষ্কার আশার আলো হতে পারে।

আরও পড়ুন: আজ শনির অমাবস্যার বিরল সূর্যগ্রহণ

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, একদল চীনা গবেষক এই কৃত্রিম লিভার তৈরি করেছেন। সবচেয়ে মজার ব্যাপার, এটি শরীরের বাইরেই কাজ করতে পারে। সাধারণত লিভারে সঞ্চালিত ডিটক্সিফিকেশন তথা জীবাণুমুক্তকরণ ও প্রোটিন সংশ্লেষণের মতো কার্য সম্পাদন করে।

‘কৃত্রিম লিভার’ যেভাবে কাজ করবে-

গবেষকরা বলছেন, বায়োরিঅ্যাক্টর সিস্টেম যেভাবে কাজ করে তা বেশ আকর্ষণীয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বায়োরিঅ্যাক্টর সিস্টেমের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, যেখানে একটি ফাঁপা ফাইবার ঝিল্লি স্টেম সেল ও প্রয়োজনীয় পদার্থ প্রয়োগ করে।

আরও পড়ুন: বিশ্ব মহাকাশ সপ্তাহ শুরু

এই পদার্থগুলো টিস্যু পুনরুৎপাদন ও প্রদাহের ফলে সৃষ্ট লিভারের ক্ষতি দমন করতে সাহায্য করার জন্য রোগীর রক্তপ্রবাহে সঞ্চালিত হয়। একই ধরনের ঝিল্লি অন্যান্য চিকিৎসা প্রক্রিয়ায়ও ব্যবহার করা হয়েছে।

তবে এটি প্রথমবারের মতো স্টেম সেল পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতি প্রাণির মডেলগুলোতে দেখা গেছে যে, বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।

গুয়াংডং প্রদেশের সাউদার্ন মেডিক্যাল ইউনিভার্সিটির ঝুজিয়াং হাসপাতালের ট্রানস্লেশনাল মেডিসিন সেন্টারের নির্বাহী পরিচালক গাও ই বলেন, শূকর ও বানর জাতীয় প্রাণির মডেলগুলোতে লক্ষ্য করেছি, আমাদের এই পদ্ধতিটি ১৭ শতাংশ প্রাণির বেঁচে থাকার হার বাড়িয়েছে, যেমনটি প্রচলিত চিকিৎসায় দেখা যায় ৮৭.৫ শতাংশ।

আরও পড়ুন: বিস্ময়কর চাঁদের দেখা মিলবে

যেভাবে লিভার রোগীদের সাহায্য করবে-

বর্তমানে লিভার প্রতিস্থাপনই লিভার জটিলতার একমাত্র কার্যকর চিকিৎসা। এর মধ্যে লিভার চিকিৎসায় দাতার অভাব, জটিল অস্ত্রোপচার ও ব্যয়বহুল খরচের মতো বেশ কিছু সমস্যা রয়েছে।

স্টেম সেলভিত্তিক কৃত্রিম লিভার তৈরির লক্ষ্য হলো আক্রান্ত রোগীর লিভারকে সহায়তা করা যতক্ষণ না এটি প্রতিস্থাপনের জন্য উপযুক্ত পরিবেশ পাওয়া যায়।

এক প্রতিবেদন অনুসারে, চীনে প্রচুর লিভার রোগী রয়েছে। প্রতি বছর দেশটিতে প্রায় পাঁচ থেকে ১০ লাখ নতুন লিভার রোগী শনাক্ত হয়। এরপরও এখানে লিভারের পর্যাপ্ত চিকিৎসা সুবিধার অভাব রয়েছে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা