‘জোকার’ আতঙ্কে অ্যান্ড্রয়েড!
বিজ্ঞান

‘জোকার’ আতঙ্কে অ্যান্ড্রয়েড!

ইন্টারন্যাশনাল ডেস্ক:

‘জোকার’ ম্যালওয়্যার আতঙ্কে আবারো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোনে ম্যালওয়্যাটি গুগল প্লে স্টোরে প্রকৃত অ্যাপের ছদ্মবেশে ঢুকে পড়ে।

যখন এটি কারও স্মার্টফোন বা অন্য ডিভাইসে আক্রমণ করে, তখন এটি এসএমএসের অ্যাকসেস নিতে পারে। এ ম্যালওয়্যার ছড়ানো দুর্বৃত্তরা জোকার ব্যবহার করে স্মার্টফোনের কন্টাক্ট লিস্ট ও ডিভাইসের সব তথ্য হাতিয়ে নিতে পারে।

এতে ব্যবহারকারীর প্রাইভেসি বা ব্যক্তিগত গোপন বিষয়গুলো হুমকির মুখে পড়ে যায়। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেকপয়েন্টের বিশেষজ্ঞরা বলেছেন, তাঁরা জোকার ড্রপার ও প্রিমিয়াম ডায়ালার স্পাইওয়্যার গুগল প্লে স্টোরে খুঁজে পেয়েছেন।

এ বছরের শুরুতে গুগলের পক্ষ থেকে প্লে স্টোরে জোকার ম্যালওয়্যার থাকার বিষয়টি জানানো হয়। ক্ষতিকর এ প্রোগ্রাম মূলত ২০১৭ সাল থেকেই গুগল প্লে স্টোরে রয়েছে। গুগল একে তাদের সবচেয়ে বেশি সময় ধরে মোকাবিলা করতে থাকা ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে।

ম্যালওয়্যারটি নিয়ে আতঙ্কের কারণ হচ্ছে, প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তা বাড়ানোর পাশাপাশি জোকার অনেকটাই গোপনে কোনো অ্যাপের সাবসক্রিপশন চালু করে দেয় বা কোনো ওয়েবসাইটের প্রিমিয়াম সেবা বা অ্যাপ কেনাকাটা করতে পারে।

গুগল ইতিমধ্যে ১১টি ক্ষতিকর অ্যাপে এ ম্যালওয়্যার পাওয়ার পর তা সরিয়ে দিয়েছে। নতুন ম্যালওয়্যার সম্পর্কে চেকপয়েন্টের মোবাইল রিসার্চের ব্যবস্থাপক অ্যাভিরান হাজুম বলেন, জোকার আবার রূপ বদল করে ফিরে এসেছে। যেসব অ্যাপ্লিকেশনে জোকার ম্যালওয়্যারটি ছিল, সেগুলো বিশ্লেষণ করে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে দেখা গেছে। এ ক্ষেত্রে গুগলের সুরক্ষা ব্যবস্থা যথেষ্ট নয়।

গুগল প্লে স্টোরে বেশ কিছু জোকার ম্যালওয়্যারযুক্ত অ্যাপ আপলোড হতে দেখা যায়। এগুলো অনেকেই ডাউনলোড করে ফেলেন। গত এপ্রিল মাস থেকে অবশ্য ১১টি অ্যাপ সরানো হলেও এ ম্যালওয়্যারের ঝুঁকি কমেনি। জোকার আবার রূপ বদল করতে পারে। তাই জোকার কীভাবে ক্ষতি করে, তা সবাইকে বুঝতে হবে।

গবেষকেরা বলেন, জোকার নীরবে বিভিন্ন বিজ্ঞাপনভর্তি ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগ করে এবং মোবাইল থেকে এসএমএস, কনটাক্ট লিস্ট ও ডিভাইসের নানা তথ্য হাতিয়ে নেয় বলে ব্যবহারকারীকেও সতর্ক থাকতে হবে।

অ্যাপ ইনস্টল করার আগে তা নিরাপদ কি না, বিবেচনা করতে হবে। ক্ষতিকর এসব অ্যাপ আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করা থাকলে তা ব্যক্তিগত তথ্য চুরি ছাড়াও অজান্তে মোবাইলের টাকা শেষ করে করে ফেলতে পারে। এর আগে গুগলের পক্ষ থেকে ক্ষতিকর কয়েকটি অ্যাপ সরিয়ে ফেলতে বলা হয়। সেগুলো হচ্ছে বিচ ক্যামেরা, মিনি ক্যামেরা, সার্টেন ওয়ালপেপার, রেডওয়ার্ড ক্লিন, এজ ফেস, অল্টার মেসেজ, সবি ক্যামেরা, ডিক্লেয়ার মেসেজ, ডিসপ্লে ক্যামেরা, র‍্যাপিড ফেস স্ক্যানার, লিফ ফেস স্ক্যানার, ব্রড পিকচার এডিটিং, কিউট ক্যামেরা, ড্যাজল ওয়ালপেপার, স্পার্ক ওয়ালপেপার, ক্লাইমেট এসএমএস, গ্রেট ভিপিএন, হিউমার ক্যামেরা, প্রিন্ট প্ল্যান স্ক্যান, অ্যাডভোকেট ওয়ালপেপার, রুডি এসএমএস মড, ইগনাইট ক্লিন, অ্যান্টিভাইরাস সিকিউরিটি-সিকিউরিটি স্ক্যান, অ্যাপ লক, কোলাট ফেস স্ক্যানার প্রভৃতি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা