বিজ্ঞান

বিধ্বস্ত হলো মঙ্গলের জন্য তৈরি স্পেসএক্সের রকেট

আন্তর্জাতিক ডেস্ক : ব্যবসায়ী ইলন মাস্কের মহাকাশ-প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারশিপ’ রকেট আট মাইল ছোটার পর অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। মঙ্গল গ্রহে পাঠানোর উদ্দেশ্যে তৈরি এই পরীক্ষামূলক রকেট যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাসে স্পেসএক্সের বোকা চিকা গবেষণা ও উন্নয়ন কেন্দ্র থেকে বুধবার উড্ডয়ন করে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওতে রকেটটিকে বিশাল বিস্ফোরণে বিধ্বস্ত হতে দেখা যায়। তবে বিধ্বস্ত হলেও ইলন মাস্ক এই নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। টুইটারে তিনি লেখেন, ‘আমাদের যে ডেটা দরকার ছিল তা পেয়েছি।’ তিনি আরও লেখেন, ‘মঙ্গল, আমরা আসছি!!’

পরীক্ষামূলক কাজে ভুল হলে তা সাদরে গ্রহণ করার ক্ষেত্রে মাস্ক ও স্পেসএক্সের পরিচিতি রয়েছে। উড্ডয়নের আগেই তিনি ভক্তদের সতর্ক করে দিয়েছিলেন, কোনো দুর্ঘটনা ঘটতেও পারে।

এর আগেও স্টারশিপ রকেটের কয়েকটি ‘প্রোটোটাইপ’ মডেল চাপ পরীক্ষার সময় ধ্বংস হয়েছে। বিশাল আকৃতির এই রকেট প্রচণ্ড চাপ নিতে পারবে কিনা তা বোঝার চেষ্টা হয়েছিল সেই পরীক্ষাগুলোতে।

এসএন৮ মডেলের ৫০ মিটার দীর্ঘ এই মহাকাশ যানে কোনো যাত্রী ছিল না। ইলন মাস্ক জানান, রকেটের জ্বালানী সিস্টেমে সমস্যা হওয়ার কারণে অবতরণের সময় এটি বিধ্বস্ত হয়।

স্টারশিপ নামের এই রকেট প্রকল্প মহাকাশ নিয়ে ইলন মাস্কের সবচেয়ে বড় প্রকল্প। এটি নিয়ে মাস্কের ধাপে ধাপে পরিকল্পনা রয়েছে। বিশাল আকৃতির উপগ্রহ নিয়ে এই রকেট পৃথিবী প্রতক্ষিণ করবে, বিভিন্ন শহরে যাত্রী পরিবহণ করবে এবং সবশেষে মঙ্গল গ্রহে মানুষের আবাস গড়ে তুলবে।

মাস্ক আশা করছেন, এই প্রকল্প সফল হলে মহাকাশযাত্রার অর্থনীতি পরিবর্তন হয়ে যাবে। স্টারশিপ পৃথিবীর কক্ষপথে ১০০ টনেরও বেশি ভার বহন করতে পারবে। এর ফলে মঙ্গল গ্রহ ও চাঁদে মানুষসহ বিভিন্ন উপকরণ পরিবহন সম্ভব হবে।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ইতোমধ্যেই চাঁদে স্টারশিপ অবতরণ করা যাবে কিনা তা পরীক্ষা করতে ইলন মাস্ককে অনুরোধ জানিয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা