ছবি-সংগৃহীত
প্রবাস

কানাডা আ’লীগের নতুন কমিটির অভিষেক 

প্রবাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগ-কানাডা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান টরন্টো নগরীর ৯ ডজ রোড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ওমানে সড়কে বাংলাদেশি নিহত

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্টারিও প্রদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিআইপি ফারুকী হাছান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ডাঃ খলিলুর রহমান। ৭৫ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মহিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।

ক্যুইবেক প্রদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সি বশির ও সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।

আরও পড়ুন: রোমানিয়ায় আটক ১৯ বাংলাদেশি

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র সাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের নাম ঘোষণা করেন সিআইপি ফারুকী হাছান।

সিআইপি ফারুকী হাছান তার বক্তব্যে বলেন, অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের দল বিএনপি-জামায়াত যেনো ক্ষমতায় না আসতে পারে সে বিষয়ে কানাডা আওয়ামী লীগের সকল সদস্যদের ঐক্যবদ্ধ থাকতে এবং সকল প্রকার মিথ্যাচার, গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কানাডা আওয়ামী লীগের সকল সদস্যদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, দেশ যখন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে চলছে, বিশ্বের বুকে আত্ম-মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বিএনপি-জামায়াত দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিদেশীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে।

আরও পড়ুন: মালদ্বীপে বাংলাদেশি যুবক আহত

সরকার পতনের নামে সাধারণ মানুষের উপর অত্যাচার করছে, তাদের জান-মালের ক্ষতি করছে, মানুষ হত্যা করছে। এই বিএনপি-জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করতে, সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা দিতে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে সকলের প্রতি আহবান জানান।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা