প্রবাস

আমিরাতের সবুজ তালিকায় নেই বাংলাদেশ

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করে বিশ্বের ৭৩ দেশের ‌‘সবুজ তালিকা’ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভিন্ন দেশ এই তালিকায় থাকলেও নেই বাংলাদেশ।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৫ ডিসেম্বর) দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ ৭৩ দেশের এই ‘সবুজ তালিকা’ ঘোষণা দিয়েছে। হালনাগাদ এই তালিকায় থাকা সব দেশের নাগরিকদের জন্য আমিরাত ভ্রমণের শিথিল বিধি-নিষেধ আগামী ২৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, মহামারিতে বিপর্যস্ত আমিরাতে পৌঁছানোর পর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। আর এই পরীক্ষা করতে হবে দেশটিতে পৌঁছানোর ৪৮ ঘণ্টা আগে। এছাড়া আবু ধাবি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে আবারও পিসিআর পরীক্ষা করাতে হবে। এছাড়া সবুজ তালিকায় ঠাঁই পাওয়া দেশের টিকা না নেওয়া যাত্রীদের আমিরাতে পৌঁছানোর ষষ্ঠ এবং নবম দিনে দুই দফায় পিসিআর পরীক্ষা করাতে হবে।

সবুজ তালিকায় আসা দেশগুলো হল:
• আলবেনিয়া
•আর্মেনিয়া
• অস্ট্রেলিয়া
• অস্ট্রিয়া
•বেলজিয়াম
• বসনিয়া ও হার্জেগোভিনা
• ব্রাজিল
• বুলগেরিয়া
• মিয়ানমার
• কম্বোডিয়া
• কানাডা
• চীন
• আজারবাইজান
• বাহরাইন
• বেলারুশ
• ক্রোয়েশিয়া
• সাইপ্রাস
• চেক প্রজাতন্ত্র
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• ফ্রান্স
• জর্জিয়া
• জার্মানি
• গ্রিস
• কাজাকিস্তান
• কুয়েত
• কিরগিজস্তান
• লাওস
• লাটভিয়া
• লেবানন
• লুক্সেমবার্গ
• মালয়েশিয়া
• হংকং
• হাঙ্গেরি
• ইন্দোনেশিয়া
• ইরান
• ইরাক
• ইসরায়েল
• ইতালি
• জাপান
• জর্ডান
• মালদ্বীপ
• নেদারল্যান্ডস
• নরওয়ে
• ওমান
• পাপুয়া নিউ গিনি
• ফিলিপাইন
• পোল্যান্ড
• স্লোভেনিয়া
• দক্ষিণ কোরিয়া
• স্পেন
• সুইডেন
• সুইজারল্যান্ড
• সিরিয়া
• তাইওয়ান
• তাজিকিস্তান
• থাইল্যান্ড
• ইয়েমেন
• তুরস্ক
• তুর্কমেনিস্তান
• ইউক্রেন
• যুক্তরাজ্য
• মার্কিন যুক্তরাষ্ট্র
• উজবেকিস্তান
• পর্তুগাল
• কাতার
• আয়ারল্যান্ড
• রোমানিয়া
• রাশিয়া
• সৌদি আরব
• সার্বিয়া
• সিঙ্গাপুর
• স্লোভাকিয়া

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা