প্রবাস

জামায়াত-শিবির সুফল বয়ে আনতে পারে না

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জামায়াত-শিবির যে দলে প্রবেশ করে, সে দল কখনোই দেশের জন্য সুফল বয়ে আনতে পারে না।

জেদ্দাস্থ লাচানি হোটেলের হল রুমে সোমবার (২০ সেপ্টেম্বর) রাতে আয়োজিত জেদ্দা যুবলীগের সভাপতি অ্যডভোকেট মাহমুদ হাসান শামীমের শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‌‌‘যারা অতীতে গণতন্ত্র হত্যা করেছিল, যাদের জন্ম অগণতান্ত্রিকভাবে সেনানিবাসে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যারা গণতন্ত্রের কথা বলে, তাদের লজ্জা করা উচিত।’

নানক বলেন, ‘জামায়াত-শিবির যে দলে প্রবেশ করে, সে দল কখনোই দেশের জন্য সুফল বয়ে আনতে পারে না। আর ৭১ এর দালালরা এদেশে কখনোই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না। বরং তাদের এদেশ থেকে চিরতরে উৎখাত করা হবে। এখনো একটি কুচক্রি মহল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে দূর্বার গতিকে বাঁধাগ্রস্থ করতে চাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ ও এদেশের মানুষ ওই কুচক্রীদের কখনোই সফল হতে দেবে না। এদেশকে উন্নত দেশে রূপান্তর করতে কোনো বাধাই টিকে থাকতে পারবে না। শেখ হাসিনার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।

সূত্র: বাসস

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা