প্রবাস

কোরিয়ায় এনইউতে ‘বঙ্গবন্ধু কর্নার’ প্রতিষ্ঠা

কূটনৈতিক প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলস্থ বাংলাদেশ দূতাবাস দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটির গ্রন্থাগারে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে।

মঙ্গলবার (১৭ আগস্ট) ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের গোয়ানজন গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নারটি স্থাপন করেছে। অনুষ্ঠানে দায়িত্বরত রাষ্ট্রদূত আবিদা ইসলাম, গ্রন্থাগারের মহাপরিচালক কিম মেউং হানসহ দূতাবাস ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

হান এ সময় রাষ্ট্রদূত আবিদা ইসলামকে ধন্যবাদ জ্ঞাপন করে একটি সম্মাননাপত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার একটি শীর্ষ স্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় যার বর্তমান অবস্থান ২০২২ সালের QS Global World Rankings-এ ৩৬তম। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অত্যন্ত সমৃদ্ধ এই গ্রন্থগারটিতে ৫০ লক্ষাধিক বই, ২ দশমিক ৫ লক্ষাধিক জার্নাল ও ম্যাগাজিন রয়েছে এবং ৩৫ হাজারের অধিক শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে।

‘বঙ্গবন্ধু কর্নার’ এ কোরিয়ান ভাষায় অনুবাদকৃত ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’, ‘বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো’ ও বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’রয়েছে। পাশাপাশি ইংরেজি ভাষায় লিখিত জাতির পিতার জীবন ও রাজনৈতিক দর্শন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কিত বেশ কিছু তথ্যসমৃদ্ধ প্রকাশনা রয়েছে যা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবন ও কর্ম, তাঁর রাজনৈতিক দর্শন ও স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তাঁর অবদান সম্পর্কে জানতে উৎসাহিত করবে বলে আশা করা যাচ্ছে।

দূতাবাস চলতি বছরের ২৬ জুলাই দক্ষিণ কোরিয়ার অপর আরেকটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়-ইয়নসে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করেছে এবং Korea Advanced Institute of Science and Technology (KAIST)-এর গ্রন্থাগারের জন্য বঙ্গবন্ধুর উপর প্রকাশনা প্রদান করেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা