কুয়েত পুলিশ। ছবি: সংগৃহিত
প্রবাস

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে। তাকে চাপা দেওয়া বাসটি চালাচ্ছিলেন এক ভারতীয় চালক।

কুয়েতের সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত বাংলাদেশি চালক নিজের বাসে রুটিন পরীক্ষা করছিলেন। একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশে যান। এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা একটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করলে দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি।

দুর্ঘটনায় গুরুতর আহত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাংলাদেশি চালকের নাম প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি ১৯৭৬ সালে জন্মগ্রহণ করেন।

অন্যদিকে, পেছনের দিকে এসে বাংলাদেশি চালককে চাপা দেওয়া বাসটি চালাচ্ছিলেন ১৯৮১ সালে জন্ম নেওয়া এক ভারতীয় নাগরিক। তার নামও প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা করা হয়েছে এবং আরও তদন্তের জন্য মামলাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সূত্র: আরব টাইমস অনলাইন

সান নিউজ/জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দেশের ৬টি জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আভাস দিয়েছ...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা