সংগৃহীত ছবি
প্রবাস

নিউইয়র্কে গুলিতে ২ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন।

আরও পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ২০৬

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে বাফেলোর পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এদিকে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম জানায়, নিহত দুইজনই বাংলাদেশি নাগরিক।

আরও পড়ুন : কুয়েতে সড়কে বাংলাদেশি নিহত

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বাফেলো নিউজ-এর প্রতিবেদনে বলা হয়, হান্ড্রেট জেনার স্ট্রিটে শনিবার দুপুর সাড়ে ১২টায় দুই ব্যক্তিকে গুলি করা হয়। এর পরপরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের সোয়াত ইউনিট। পরে তারা দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনায় ভুক্তভোগী এবং অপরাধীর বিষয়ে কিছুই জানায়নি পুলিশ।

দুটি এএমআর অ্যাম্বুলেন্সসহ এক ডজনেরও বেশি জরুরি যান ঘটনাস্থলের কাছে দেখা গেছে। পুলিশ জেনার স্ট্রিট থেকে ইস্ট ফেরি স্ট্রিট পর্যন্ত ঘিরে রেখেছে। ইস্ট ফেরি স্ট্রিটে পুলিশ টেপের ঠিক পিছনে অন্তত ৩০ জন বাসিন্দা জড়ো হয়েছেন। বিকাল ৩টার পর থেকে একটি হেলিকপ্টার ঘটনাস্থলের ওপর দিয়ে চক্কর দিতে দেখা গেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা