ছবি : সংগৃহিত
রাজনীতি
ময়মনসিংহ-৩

স্থগিত আসনে জয়ী নৌকার নিলুফার

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি ৫৩১৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২৫৬৬ ভোট।

আরও পড়ুন: যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

শনিবার (১৩ জানুয়ারি) ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করেন প্রিসাইডিং অফিসার আনন্দ মোহন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ মোশারফ হোসেন।

এ কেন্দ্রে মোট ৩০৩২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৬৭৭ জন। এরমধ্যে নৌকা প্রতীক পেয়েছে ১২৯৫ ভোট ও ট্রাক প্রতীক পেয়েছে ৩৫৫ ভোট।

আরও পড়ুন: বিএনপি নিজেরাই তালা লাগিয়েছিল

ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ১ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ২ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ২ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৪ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন শূন্য ভোট পেয়েছেন।

১৯২৫ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জানিয়ে ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞার নেতৃত্বে নির্বাচনকে কেন্দ্র করে র‌্যাব, বিজিবি, আর্মড পুলিশ, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি মোতায়েন ছিল। কেন্দ্র ও তার চারপাশ নিরাপত্তার চাদরে ঢেকে দেয় জেলা প্রশাসন।

আরও পড়ুন: বিএনপি হতাশায় নিমজ্জিত

৭ জানুয়ারি এ উপজেলার ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম ঘোষিত ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২২১১ ভোট।

প্রসঙ্গত, ৪০ নং ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রোববার (১৩ জানুয়ারি) বিকেলে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তরা হামলা চালায়। প্রতিরোধে দায়িত্বরত মইলাকান্দা ইউনিয়ন দলনেতা মো. আজিজুল ইসলাম খান দুই রাউন্ড রাবার কার্তুজ ছুঁড়েন। হামলাকারীরা পাল্টা অস্ত্রের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে ব্যবহৃত ও অব্যবহৃত ব্যালট পেপার, সীল ছাড়াও ৮ টি ব্যালট বাক্স ও আনসারদের লাঠি নিয়ে যায়।

এই সময় বাঁধা দেওয়ায় আনসার সদস্য ও দায়িত্বরত পুলিশের এসআই আমিনুল ইসলামকে পিটিয়ে জখম করে। পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পরে আহত এসআইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কেন্দ্রটির ভোট স্থগিত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: প্রার্থীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

এ উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ৪০ জন। ৯২টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২২ হাজার ৪৪৮ জন। শতকরা হার ৪৪.৩৬ শতাংশ। অন্যান্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নাজনীন আলম ২২৫১ ভোট, লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ ৩৫১ ভোট, সোনালী আঁশ প্রতীকের মো. জামাল উদ্দিন ১৫৩ ভোট, ফুলকপি প্রতীকের মোর্শেদুজ্জামান সেলিম ১০২ ভোট, আম প্রতীকের মো. শফিউল ইসলাম ১১৮ ভোট, কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. শরীফ হাসান অনু ৯২৩০ ভোট, কাঁচি প্রতীকের রমিজ উদ্দিন স্বপন ৮৯৩ ভোট পেয়েছেন। এরমধ্যে লাঙ্গল ও ফুলকপি প্রতীকের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ছিলেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা