সংগৃহীত ছবি
রাজনীতি

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের পরদিনই নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটি আগামী দুদিন (মঙ্গল ও বুধবার) সারাদেশে গণসংযোগের মাধ্যমে গণসচেতনতা করবে। এমন ঘোষণা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের পতন নিশ্চিত করবে দলটি।

আরও পড়ুন: তিন দিনের রিমান্ডে নবী

সোমবার (৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মঈন খান জানান, এ গণসচেতনতা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। দুদিন পরে নতুন কর্মসূচির ঘোষণা আসবে বলেও এ সময় জানান তিনি।

৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ স্বতঃস্ফুর্তভাবে প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, কৃত্রিম প্রতিযোগিতা তৈরি করেও ভোটার আনতে পারেনি ক্ষমতাসীন সরকার। এই পদক্ষেপের জন্য জনগণকে অভিনন্দন জানিয়েছে ৬৩টি রাজনৈতিক দল।

আরও পড়ুন: ষড়যন্ত্র ভেদ করে আবারও ক্ষমতায় যাবে আ’লীগ

মঈন খান আরও জানান, রাষ্ট্রশক্তির অপব্যবহার, ডামি নির্বাচন কমিশন, ডামি ভোটার, ডামি পর্যবেক্ষক দিয়ে সরকার সাফাই গাইলেও দেশের জনগণ একচেটিয়াভাবে এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। হাতেগোনা ভোট পরেছে। এ সময় খাগড়াছড়িতে ১৯টি কেন্দ্রে ১টি ভোটও পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনেরও সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, নির্বাচন কমিশনের ভোট গ্রহণের হার নিয়ে বক্তব্য হাস্যকর। যত সংখ্যাই পড়ুক না কেনো, কত সংখ্যক ভোট পড়েছে তা পূর্বেই নির্ধারন করে রেখেছিল কমিশন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা