ছবি : সংগৃহিত
রাজনীতি

শেখ হাসিনার জয়ী হতে ভাওতাবাজির প্রয়োজন নেই

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বিজয়ী করার জন্য কোনো ভাওতাবাজির প্রয়োজন নেই। স্মার্ট বাংলাদেশের পক্ষে সবাইকেই কাজ করতে হবে।

আরও পড়ুন: ৩৭ আসনে ছাড় দিচ্ছে

রোববার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ছাত্রলীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় সাদ্দাম হোসেন এসব কথা বলেন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এই বর্ধিত সভার সঞ্চালনা করেন।

সাদ্দাম জানান, ছাত্রলীগের কর্মীরা হলেন জনগণের মালিকানা, সাংবিধানিক উপশাসন এবং গণতন্ত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আমরা চাই নির্বাচনের সময় যেন ছাত্রলীগের কর্মীরা আচরণবিধি ভঙ্গ না করেন। আমাদের ফাউল খেলার প্রয়োজন নেই বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও দরকার নেই।

অপ্রতিরোধ্য-আধুনিক ও উন্নত বাংলাদেশের প্রতীক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করার লক্ষ্যে ছাত্র-সমাজের শপথ বাস্তবায়ন ও দেশের গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখার প্রত্যয়ে কাজ করতে হবে বলেও জানান ছাত্রলীগ সভাপতি।

আরও পড়ুন: নির্দিষ্ট সংখ্যক আসন পাচ্ছে জাতীয় পার্টি

সাদ্দাম আরও জানান, ক্যাম্পেইনিং কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে হবে। কারণ ভোট চাওয়াও একটি শিল্প এবং এর শিল্পী হচ্ছে ছাত্রলীগের কর্মীরা। মানুষের কাছে যাবেন, তরুণদের কাছে যাবেন, তাদের স্বপ্নের কথা বলবেন। দেশের প্রতিটি অঞ্চলেই সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে। সেটি মনে করিয়ে দেবেন।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা