ছবি: সংগৃহীত
রাজনীতি

প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 

নোয়াখালী প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আতাউর রহমান ভূইয়ার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম।

আরও পড়ুন: একদিনে আরও মৃত্যু ৭

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ লিখিত অভিযোগ করা হয়।

লিখিত অভিযোগে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৯ নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জনাব আতাউর রহমান ভূইয়া প্রতীক বরাদ্দের আগেই প্রকাশ্যে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গিয়ে ভোট প্রচারণা করছেন।

আরও পড়ুন: রেললাইনে নাশকতায় কঠোর হুঁশিয়ারি

পাশাপাশি সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ চৌধুরী স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলা প্রশাসনের সরকারি গাড়ি ব্যবহার করে সরাসরি বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করছেন, যা নির্বাচনী আচরণবিধি অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করছে।

অভিযোগে আরও বলা হয়, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া তার পৌরসভাস্থ নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীদের অর্থের প্রলোভন দেখিয়ে জনসমাগম করছেন।

আরও পড়ুন: ঢাবি-বিজয় সরণি স্টেশন চালু

এ পরিস্থিতিতে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা