ছবি: সংগৃহীত
রাজনীতি

নাশকতার দায়ে ছাত্রদল নেতা গ্রেফতার 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে নাশকতার দায়ে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

আরও পড়ুন: সৌদি দেশের গুরুত্বপূর্ণ অংশীদার

গ্রেফতার নুর হোসেন বাবু (২৮) উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়ন ছাত্রলের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের অলি আহমদ মেম্বার বাড়ির মো. ইস্কান্দার মির্জার ছেলে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের শায়েস্তানগর হাজনী খাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: নির্বাচনবিরোধী দলগুলো ঐক্যবদ্ধ্য

এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

এতে বলা হয়েছে, গত ২৯ নভেম্বর ছাত্রদল নেতা বাবু অবরোধের সমর্থনে দুষ্কৃতিকারীদের সাথে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্ন ঘটানো ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেনবাগ থানা এলাকায় নাশকতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।

আরও পড়ুন: আজ গণতন্ত্র মুক্তি দিবস

এ ঘটনায় র‍্যাব-১১ এর আভিযানিক দল নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় নাশকতাকারীদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে। এরপর সোমবার দুপুরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে উপরোক্ত ঘটনার এজাহার নামীয় আসামি নুর হোসেন বাবুকে গ্রেফতার করে।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা