ছবি: সংগৃহীত
রাজনীতি

পদে ফিরছেন না জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিতের সিদ্ধান্ত আপিল বিভাগে আটকে গেছে। ফলে আপাতত পদে ফিরতে পারছেন না তিনি।

আরও পড়ুন: ফখরুলের জামিন শুনানি দুপুরে

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদন শুনে হাইকোর্টের এ আদেশ ৬ সপ্তাহের জন্য স্থগিত করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৫ বিচারকের আপিল বেঞ্চ। ফলেতাকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশই বহাল রয়েছে।

এ দিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং জাহাঙ্গীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত মঙ্গলবার (২১ নভেম্বর) জাহাঙ্গীর আলমের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ মেয়র পদ থেকে তার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছিলেন।

আরও পড়ুন: আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

সেই সাথে তাকে বরখাস্তের আদেশ কেন অবৈধ না, তা জানতে রুল জারি করেছিলেন আদালত। এ রুল শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন করা হয়েছে।

উল্লেক্য, ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় গত ২ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছরের কারাদণ্ড ও তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত।

এ রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। এ সময় মেয়র জাহাঙ্গীর সুপ্রিমকোর্টের এক বিচারপতিকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতি

সেই বক্তব্য সামাজিক মাধ্যমে প্রচার হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সদস্য শফিক রায়হান শাওন ও মাহফুজুর রহমান রোমানসহ ৪ আইনজীবী তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন।

এর পরিপ্রেক্ষিতে মেয়র ১৭ অগাস্ট জাহাঙ্গীর আলমকে তলব করে আপিল বিভাগ। পরে ২৪ আগস্ট তিনি আপিল বিভাগে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন।

আদালত জাহাঙ্গীর আলমকে ব্যক্তিগত হাজিরা ও অভিযোগ থেকে অব্যাহতি না দিয়ে আপিল বিভাগ শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করে।

আরও পড়ুন: বিজয়নগরে বাসে আগুন

এ দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ তাকে ১ মাসের কারাদণ্ড দেন। সেই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাকে ১ সপ্তাহের মধ্যে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

সে অনুযায়ী, জাহাঙ্গীর আলম দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠান বিচারক। গত ৩১ অক্টোবর কারাগারে থাকা অবস্থায় তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কারাভোগ শেষে সোমবার (২০ নভেম্বর) তিনি বরখাস্তের আদেশের বিরুদ্ধে রিট আবেদন করেন। হাইকোর্ট তার পক্ষে আদেশ দিলেও আজ আপিল বিভাগে তা স্থগিত হয়ে গেল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা