ছবি-সংগৃহীত
রাজনীতি

মনোনয়ন বিক্রিতে আয় দেড় কোটি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। এদিকে প্রতিটি মনোনয়ন ফরম ৫০ হাজার টাকায় বিক্রি করছে ক্ষমতাসীন দলটি।

আরও পড়ুন: ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন

আজ (শনিবার ১৮ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন আসন থেকে ৩০১টি মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন নেতারা। সেই হিসাবে ফরম থেকে দেড় কোটি টাকা আয় হয়েছে দলটির।

উদ্বোধনের পর তার পক্ষে গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্থানীয় নেতাকর্মীরা। এর পর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়।

এর পর নোয়াখালী-৫ আসনের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আরও পড়ুন: রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

অন্যান্য মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনে সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোনা-৪ আসনে সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোনা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ আসনে অ্যাডভোকোট শামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী ও পিরোজপুর-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম প্রমুখ।

আরও পড়ুন: নির্বাচনে আ’লীগ-জাসদ জোটবদ্ধ হবে

দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিভাগে ৮১, চট্টগ্রাম বিভাগে ৫১, সিলেট বিভাগে ১৭, ময়মনসিংহ বিভাগে ২৬, বরিশাল বিভাগে ১৭, খুলনা বিভাগে ৩৯, রংপর বিভাগে ২৬ ও রাজশাহী বিভাগে ৪৪টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

আজ থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা