সংগৃহীত
রাজনীতি

নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের জানিয়েছেন, নির্বাচনে যাওয়ার পরিবেশ এখনও তৈরি হয়নি। এই অবস্থায় নির্বাচনে গেলে স্যাংশন আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: বিকেলে ১৪ দলের শান্তি সমাবেশ

মঙ্গলবার (১৪ নভেম্বর) দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা জানান। তিনি এ সময় প্রশ্ন রেখে বলেন, এখন যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পড়ে, তাহলে কী হবে?

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত সভায় জিএম কাদের নেতাদের উদ্দেশ্যে জানান, আপনারা আমাকে সিদ্ধান্ত নেবার দায়িত্ব দিয়েছেন। নানা বিষয়ে আমাকে ভাবতে হচ্ছে। আমাদের কাছে যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে। এই চিঠি অনেক গুরুত্বপূর্ণ। এটি যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। সংলাপ চাচ্ছেন তারা। আমরাও সংলাপের কথা বলছি।

তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক অবস্থায় জাতীয় পার্টি এখনও মনে করে সংলাপের সুযোগ আছে। যেহেতু যুক্তরাষ্ট্র সবাইকে চিঠি দিয়েছে, তাই আশা করছি বিএনপিও সংলাপে অংশ নেবে।

আরও পড়ুন: আমার লক্ষ্য, মানুষের ভাগ্যের উন্নয়ন করা

জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, লু’র চিঠিটি যুক্তরাষ্ট্র সরকারের আনুষ্ঠানিক অবস্থান। সংলাপ ছাড়া নির্বাচনে গেলে আমাদের দলের নেতাকর্মীদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে।

তিনি এ সময় ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে আমাদেরকে অবহেলা করেছে। অথচ আমরাই তাদের ক্ষমতায় থাকতে সাহায্য করেছি। আমরা আর কোন দলের মুখাপেক্ষী হয়ে থাকতে চাই না। এখন আমরা দলগতভাবে অনেক শক্তিশালী।

এ সময় অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সভায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা