প্রতীকী ছবি
রাজনীতি

টানা ৪৮ ঘণ্টার অবরোধ আসছে

নিজস্ব প্রতিবেদক: পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। জানা গেছে, সোমবার (১৩ নভেম্বর) বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নতুন এ কর্মসূচির ঘোষণা দেবেন।

আরও পড়ুন: তফসিল অনুযায়ী নির্বাচন হবে

সূত্র জানায়, বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল (মঙ্গলবার ১৪ নভেম্বর) বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। আগামী ১৫ নভেম্বর সকাল ৬টা থেকে ১৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ করবে দলটি।

এরপর নির্বাচন কমিশন যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে তাহলে বিএনপি ও সমমনা দলগুলোর কর্মসূচিতে পরিবর্তন আনা হতে পারে। তফসিল ঘোষণা করা হলে বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলোর পরের দিন থেকে হরতালের কর্মসূচি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত রয়েছে। এ ছাড়া ঘেরাও করা হতে পারে নির্বাচন কমিশন অফিস।

আরও পড়ুন: ভবিষ্যতে আমরা খাদ্য রফতানি করব

এ প্রসঙ্গে জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। বিকেলের মধ্যে নতুন কর্মসূচি চূড়ান্ত হবে।

উল্লেখ্য, রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। পরে আবার চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা