ছবি: সংগৃহীত
রাজনীতি

উদারতা মানে দুর্বলতা নয় 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, উদারতা মানে দুর্বলতা নয়। খালেদা জিয়া এতিমের টাকা মেরে খাওয়া সাজাপ্রাপ্ত আসামি। উনি মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার মানবতায় বাসায় বসবাস করছেন।

আরও পড়ুন: আরও ২ দিনের অবরোধ ঘোষণা

কেউ যদি এ এলাকা থেকে ঢাকায় গিয়ে বাসে আগুন, পুলিশের উপর বা প্রধান বিচারপ্রতির বাসা হামলা করে, তাহলে এলাকায় আর জায়গা দেওয়া হবে না। গত ৫ বছর এ কাঁচিকাটার মানুষ শান্তিতে রয়েছেন। আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে জয়ী করতে হবে।

সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের জোহরা-কাদির স্কুল এন্ড কলেজ এর নতুন ৪ তলা বিজয় ৭১ ভবনে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: আগুন সন্ত্রাসীদের ধরিয়ে দিলে পুরস্কার

উপমন্ত্রী বলেন, এ সরকারের আমলে কাঁচিকাটার চরে বিদ্যুৎ এসেছে। নদীর তল দিয়ে ও উপর দিয়ে ৷ আগামী ৫০ বছরে এখানকার মানুষের বিদ্যুৎতের অভাব হবে না। নদী ভাঙনে স্হায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সখিপুর থানা আ'লীগের সভাপতি ও ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, শরিয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব, সখিপুর থানা আ'লীগের সহ-সভাপতি এম এ কাইউম পাইক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, সখিপুর থানা আওয়ামী লীগের সদস্য কামরুল ইসলাম হাওলাদার, সখিপুর থানা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলুল হক কাওছার মোল্যা, কাঁচিকাটা ইউনিয়ন আ'লীগ নেতা মো. আব্দুল হাই খান, সোহেল খান, অনিক হালদার প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা